কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট মুছে ফেলবে গুগল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী ডিসেম্বর থেকে নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট মুছে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই অ্যাকাউন্ট মোছার কার্যক্রম শুরু হবে ডিসেম্বর থেকে। আর এটি কেবল নিষ্ক্রিয় অ্যাকাউন্টের বেলাতেই প্রযোজ্য। তবে সতর্কবার্তা পাওয়া ব্যবহারকারীরা নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সুরক্ষিত করার জন্যে যথেষ্ট সময় পাবেন।

গুগলের বিবেচনায়, কোনো অ্যাকাউন্ট তখনই নিষ্ক্রিয় হয়ে যায়, যদি কেউ এতে দুবছরের মধ্যে লগইন না করে। আর কেবল জিমেইল ইনবক্স নয় বরং একই লগইন ব্যবহার করে ইউটিউব দেখা বা গুগল সার্চ চালানো বা প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ ডাউনলোডের মতো বিষয়গুলোও এতে অন্তর্ভুক্ত।

গুগল বলেছে, যেসব অ্যাকাউন্টে ‘গিফট কার্ড’ আকারে অর্থ উপার্জিত হয়, সেগুলো বন্ধ হবে না।

আরও পড়ুন : ১৫ আগস্টে দেশে বড় সাইবার হামলার হুমকি

গুগল বলছে, এমনটি করার সম্ভাব্য কারণ সেইসব অ্যাকাউন্ট কেউ হাতিয়ে নিতে বা বিভিন্ন অনলাইন অপরাধে ব্যবহার করতে পারে।

গুগলের পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট রুথ ক্রিচেলি বলেছেন, ‘এমনটি করার কারণ ভুলে যাওয়া বা অব্যবহৃত অ্যাকাউন্টগুলো প্রায়ই পুরোনো বা পুনরায় ব্যবহার করা পাসওয়ার্ডের ওপর নির্ভর করে। আর এগুলোতে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ব্যবহারকারীও এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুব একটা ঘাঁটাঘাঁটি করেন না।‘

তিনি বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ বিশ্লেষণে দেখা গেছে, সক্রিয় অ্যাকাউন্টের তুলনায় এইসব ফেলে দেওয়া অ্যাকাউন্টে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকার সম্ভাবনা মাত্র দশ ভাগের এক ভাগ।’

কোম্পানি সতর্ক করে জানিয়েছে, আক্রমণকারীরা এইসব অ্যাকাউন্ট ব্যবহার করে জাল ইমেইল বার্তা পাঠানোর পাশাপাশি মানুষের পরিচয়ও চুরি করতে পারে।

সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১০

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১১

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১২

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৩

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৪

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৫

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

১৬

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

১৭

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

১৮

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

১৯

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

২০
X