কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৫:৪৩ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বেসিসের নতুন সভাপতি রাশিদুল, জ্যেষ্ঠ সহসভাপতি সোহেল

সভাপতি এম রাশিদুল হাসান ও জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল। ছবি : সংগৃহীত
সভাপতি এম রাশিদুল হাসান ও জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল। ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বেসিসের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন এম রাশিদুল হাসান। পাশাপাশি জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন মোস্তাফিজুর রহমান সোহেল।

সম্প্রতি সভাপতির পদ থেকে রাসেল টি আহমেদ এবং সহসভাপতির (অর্থ) পদ থেকে ইকবাল আহমেদ ফখরুল হাসান পদত্যাগ করলে দুইটি পদ শূন্য হয়।

গত বুধবার বেসিস নির্বাহী পরিষদের জরুরি সভায় (৩৩২তম সভা) বর্তমান নির্বাহী পরিষদ (২০২৪-২৬) সদস্যদের মধ্যে থেকে জ্যেষ্ঠ সহসভাপতি এম রাশিদুল হাসানকে সভাপতি পদে এবং পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেলকে জ্যেষ্ঠ সহসভাপতি পদে এবং পরিচালক এম আসিফ রহমানকে সহসভাপতি (অর্থ) পদে নির্বাচিত করা হয়েছে। সদস্যদের ভোটে নির্বাচিত নির্বাহী পরিষদ সদস্যদের বাইরে আপাতত কাউকে কো-অপ্ট ছাড়াই সব কার্যক্রম যথারীতি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বেসিস নির্বাহী পরিষদ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

চলমান বেসিস সংঘবিধি সংশোধন, বেসিস মেম্বারশীপ অডিট এবং সদস্য সুরক্ষাসহ অতি প্রয়োজনীয় এবং জরুরি সংস্কার কাজ জাঞ্জ্যারির মধ্যে এবং আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্বাহী পরিষদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বেসিস। সফটওয়্যার ও আইটি পরিষেবা খাতের প্রকৃত উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে প্রয়োজনীয় জরুরি সংস্কারমূলক কাজ সুষ্ঠুভাবে সম্পাদন ও দেশে-বিদেশে বেসিসের সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে বর্তমান নির্বাহী পরিষদকে সবরকম সহযোগিতা দিতে সদস্য এবং অংশীজনদের প্রতি আহ্বান জানিয়েছে বেসিস নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১১

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১২

আবারও দেশে ভূমিকম্প

১৩

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৪

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৫

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৬

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৭

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৯

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

২০
X