বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মেটায় যুক্ত হচ্ছে এআই সার্চ ইঞ্জিন

মেটায় যুক্ত হচ্ছে এআই সার্চ ইঞ্জিন । ছবি : সংগৃহীত
মেটায় যুক্ত হচ্ছে এআই সার্চ ইঞ্জিন । ছবি : সংগৃহীত

মেটা এবার যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নিজস্ব সার্চ ইঞ্জিন। মূলত গুগল ও মাইক্রোসফটের সার্চ ইঞ্জিনের ওপর নির্ভরশীলতা কমাতে এ উদ্যোগ নিয়েছে মেটা। তবে কারা এটি ব্যবহার করতে পারবেন?

হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুকে ‘মেটা এআই’ চ্যাটবট ব্যবহারকারীরা এই সার্চ ইঞ্জিন ব্যবহার করে সর্বশেষ বিভিন্ন তথ্য সহজেই জানতে পারবেন। নতুন এআই সার্চ ইঞ্জিন চালু হলে গুগল ও বিং সার্চ ইঞ্জিনের সহায়তা ছাড়াই নিজেরাই জানাতে পারবে প্রতিষ্ঠানটি।

যেখানে মেটার সর্বশেষ সংবাদ, শেয়ারবাজার ও খেলাধুলার তথ্য গুগল ও বিং সার্চ ইঞ্জিনের সহায়তায় ‘মেটা এআই’ চ্যাটবট ব্যবহারকারীদের জানিয়ে থাকে।

বর্তমানে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই, গুগল ও মাইক্রোসফট এআই খাতে আধিপত্য বিস্তারের জন্য কাজ করছে। এরই মধ্যে গুগল সার্চ ইঞ্জিনে নিজেদের এআই মডেল ‘জেমিনি’ যুক্ত করতে কাজ করছে গুগল।

এদিকে ওপেনএআই বিং সার্চ ইঞ্জিনে এআই প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা দিচ্ছে। যার ফলে বিং সার্চ ইঞ্জিনের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারছেন।

মেটা তোদের এআই সার্চ ইঞ্জিনের ব্যবহারকারীদের সঠিক তথ্য ও সংবাদ জানাতে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে চুক্তি করেছে। এ চুক্তির ফলে ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর জানাতে রয়টার্সের বিভিন্ন সংবাদ ও কনট্যান্ট দেখাবে মেটার চ্যাটবট।

মেটার নতুন এআই সার্চ ইঞ্জিন তৈরির সংবাদে ইতোমধ্যেই প্রযুক্তি বিশ্বে বেশ আলোচনা তৈরি করেছে। তবে নিজেদের সার্চ ইঞ্জিন তৈরিতে ব্যবহৃত এআই মডেল ও ডেটা সংগ্রহের পদ্ধতির বিষয়ে কোনো তথ্য জানায়নি মেটা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১০

পর্তুগালের একাদশ ঘোষণা

১১

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১২

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৩

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৪

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৫

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৬

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৭

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৮

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৯

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

২০
X