কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গুগল সার্চে বড় পরিবর্তন, যুক্ত হলো একাধিক নতুন ফিচার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গুগল সার্চে যুক্ত হলো একাধিক নতুন এআই সুবিধা। এখন থেকে শুধু লিংকের তালিকাই নয় বরং সরাসরি সিদ্ধান্ত গ্রহণ, সারাংশ তৈরি এমনকি ফোন কল করতেও পারবে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রতিষ্ঠানটির সর্বাধুনিক এআই মডেল জেমিনি ২.৫ প্রো, ‘ডিপ সার্চ’ এবং ফোন কলিং ফিচার ইতোমধ্যে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, গুগল এখন কেবল সার্চ ইঞ্জিন নয়, বরং ধীরে ধীরে হয়ে উঠছে একজন ব্যক্তিগত ডিজিটাল সহকারী। নতুন এসব ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সময় সাশ্রয় তো করতেই পারবেন, সেই সঙ্গে তথ্য বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণেও পাবেন বাড়তি সুবিধা।

এআইয়ের নতুন দিগন্ত জেমিনি ২.৫ প্রো

‘গুগল এআই প্রো’ বা ‘আল্ট্রা’ সাবস্ক্রিপশন ব্যবহারকারীরা এখন পাচ্ছেন জেমিনি ২.৫ প্রো ব্যবহারের সুযোগ। উন্নত এই মডেলটি গাণিতিক সমস্যা সমাধান, জটিল প্রশ্নে সৃজনশীল উত্তর এবং বিশ্লেষণধর্মী কাজ করতে সক্ষম। ব্যবহারকারীরা চাইলে এটি দিয়ে গবেষণাপত্রের সারাংশ, ব্যবসায়িক পরিকল্পনা কিংবা বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিবেদনও তৈরি করতে পারবেন।

তথ্য সংগ্রহের নতুন অভিজ্ঞতা দিতে ডিপ সার্চ

গুগলের পরীক্ষামূলক ফিচার ‘ডিপ সার্চ’ চালু হয়েছে গুগল ল্যাবস-এর নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য। এটি ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় তথ্য খুঁজে এনে নির্ভরযোগ্য উৎসসহ একটি সারাংশে রূপান্তর করে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বড় কেনাকাটা কিংবা কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট তৈরির জন্য দরকারি সব তথ্য একসঙ্গে পাওয়া যাবে এই ফিচারের মাধ্যমে।

গুগল এআই-ই এখন ফোন করবে

সবচেয়ে আলোচিত ফিচারটি হলো- এআই দিয়ে ফোন কল করা। উদাহরণস্বরূপ, আপনি সার্চ করলেন, ‘আজ কোন ক্যাফেগুলো খোলা?’—গুগল তখন একটি অপশন দেবে, যেখানে আপনি চাইলে এআইকে বলতে পারবেন আপনার হয়ে ফোন করে তথ্য নিতে। এরপর এআই নিজেই সংশ্লিষ্ট ক্যাফে বা প্রতিষ্ঠানগুলোতে ফোন করে সময়, মূল্যসহ প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করবে এবং তা আপনাকে জানিয়ে দেবে।

এই ফিচারটি বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রে চালু রয়েছে। তবে ভবিষ্যতে অন্যান্য দেশেও এই সুবিধা বিস্তারের পরিকল্পনা রয়েছে গুগলের। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো চাইলে তাদের গুগল বিজনেস প্রোফাইল-এর মাধ্যমে এআই কল নিয়ন্ত্রণের সুবিধাও পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১০

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১১

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১২

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৩

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৭

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৮

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৯

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

২০
X