কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৭:২২ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বাসে ‘র‌্যাপিড পাস’ ও ‘কিউআর কোড’ ব্যবহার করবেন যেভাবে

র‌্যাপিড পাস মেশিন ও কার্ড। ছবি : সংগৃহীত
র‌্যাপিড পাস মেশিন ও কার্ড। ছবি : সংগৃহীত

গণপরিবহনে ‘র‌্যাপিড পাস’ চালু করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। এখন থেকে মেট্রোরেলের পাশাপাশি হাতিরঝিল চক্রাকার বাস, ওয়াটার ট্যাক্সি ও বিআরটি রুটের বিআরটিসি বাসে ‘র‌্যাপিড পাসের’ মাধ্যমে ভাড়া পরিশোধ করা যাবে।

রোববার (২০ জুলাই) সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ সেবার উদ্বোধন করেছেন।

বাসে র‌্যাপিড পাস ব্যবহারের নিয়ম

সেবার আওতাধীন এসব বাসে একটি ডিভাইস স্থাপন করা হয়েছে। এ ডিভাইসটি র‌্যাপিড পাস ও কিউআর কোড রিড করতে পারে। এটি কীভাবে ব্যবহার করা যাবে তা জানিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

ডিভাইসটি ব্যবহার করতে র‌্যাপিড পাসটি হাতে নিতে হবে। এরপর ভ্যালিডেটর ডিভাইসের এনএফসি রিডারে কার্ডটি সঠিকভাবে ট্যাপ করতে হবে। এটি শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত কার্ডটি স্থির রাখতে হবে।

কিউআর টিকিট ব্যবহার করলে কিউআর টিকিটটি ডিভাইসের ক্যামেরার সামনে সঠিকভাবে ধরতে হবে।

যাত্রা শেষ করার সময় বাস থেকে নামার আগে আবার কার্ড ট্যাপ করতে হবে। আর কিউআর কোড ব্যবহার করতে সেটি স্ক্যান করতে হবে। এটি সঠিক ভাড়া হিসাব ও যাত্রা সমাপ্ত করতে সাহায্য করবে।

আপনার কার্ড বা কিউআর সঠিক হলে ‘সফল’ বার্তা ও শব্দ শুনতে পারবেন। এভাবে আপনি যাত্রা শুরু ও শেষের বিষয়টি নিশ্চিত হবেন।

গুরুত্বপূর্ণ সতর্কতা

যাত্রা শেষে ট্যাপ না করলে আপনাকে পুরো রুটের ভাড়া কেটে নেওয়া হবে।

যাত্রার শেষে আপনার ট্যাপ একবার সফল হলে আবার ট্যাপ করবেন না। তাহলে এটি পুনরায় নতুন যাত্রা হিসেবে গণ্য হবে।

র‍্যাপিড পাস কার্ডে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে স্ক্রিনে ‘অপর্যাপ্ত ব্যালেন্স’ দেখাবে। এক্ষেত্রে আপনি কার্ড পুনরায় রিচার্জ করে যাত্রা করতে পারবেন।

সমস্যা হলে কন্ডাক্টরের সহায়তা নিতে পারেন। এ ছাড়া র‌্যাপিড পাস কার্ড বিষয়ে মতামত বা অভিযোগ থাকলে www.rapidpass.com.bd ওয়েবসাইটে ভিজিট করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১০

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১১

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১২

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৪

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৫

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১৬

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১৭

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১৮

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৯

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

২০
X