কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে বিপুল ভিডিও সরাল টিকটক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৫ সালের প্রথম তিন মাসে কনটেন্ট নিয়ন্ত্রণে আগের চেয়ে আরও কঠোর হয়েছে টিকটক। বাংলাদেশ থেকে এই সময়ে ১ কোটি ১০ লাখের বেশি ভিডিও সরিয়ে নেওয়া হয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া ভিডিওর বিশাল একটি অংশ।

২০২৫ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে ১ কোটি ১০ লাখ ৬ হাজার ৯৬০টি ভিডিও সরিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। টিকটকের মতে, এই ভিডিওগুলোর মধ্যে ৯৯.৬ শতাংশই সরানো হয়েছে সয়ংক্রিয়ভাবে, আর এর ৯৭.৭ শতাংশ ডিলিট করা হয়েছে ভিডিও প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই।

টিকটক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। প্ল্যাটফর্মটির নিয়মিত প্রকাশিত ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট’-এ জানানো হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ- এই সময়ের মধ্যেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে এই সময় টিকটক মোট ২১ কোটি ১০ লাখ ভিডিও সরিয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০.৯ শতাংশ। এর মধ্যে ১৮ কোটি ৪৩ লাখের বেশি ভিডিও সরানো হয়েছে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে। তবে যাচাই-বাছাইয়ের পর ৭৫ লাখের বেশি ভিডিও আবার ফিরিয়ে দেওয়া হয়েছে টিকটকে।

রিপোর্টে আরও বলা হয়েছে, ভিডিও সরানোর প্রধান কারণগুলোর মধ্যে ছিল সংবেদনশীল বিষয়বস্তু (৩০.১%), নিরাপত্তা নীতিমালা লঙ্ঘন (১১.৫%), গোপনীয়তা ও সুরক্ষা লঙ্ঘন (১৫.৬%), ভুল তথ্য (৪৫.৫%) এবং এডিট করা বা এআই-জেনারেটেড কনটেন্ট (১৩.৮%)।

টিকটক জানায়, ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ ও দায়িত্বশীল অনলাইন পরিবেশ নিশ্চিত করতে তারা নিয়মিতভাবে কনটেন্ট পর্যবেক্ষণ ও অপসারণ করে থাকে। প্রতিবেদনটি সেই স্বচ্ছতা বজায় রাখারই অংশ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X