কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৮:০৬ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৮:০৭ এএম
অনলাইন সংস্করণ

মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি, সতর্কতা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চ্যাটজিপিটির মতো এআই চ্যাটবট মানুষের মানসিক সমস্যা বিশেষ করে সাইকোসিসের (মনোবিভ্রম) ঝুঁকি বাড়াতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

দ্য টেলিগ্রাফের প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এনএইচএস (এনএইচএস) মনোরোগ চিকিৎসক ও একাডেমিক গবেষকরা জানিয়েছেন, যেসব ব্যবহারকারী মানসিকভাবে দুর্বল বা মনোবিভ্রমের শুরুতে রয়েছেন, তারা এআই চ্যাটবটের জবাবগুলো ভুলভাবে ব্যাখ্যা করে তাদের ভ্রান্ত বিশ্বাসের সাপোর্ট হিসেবে নিতে পারেন। ফলে তাদের মানসিক অবস্থা আরও খারাপের দিকে যেতে পারে।

গবেষকরা জানান, এসব এআই টুল কোনো চিকিৎসা মানদণ্ড মেনে কাজ করে না এবং মানসিক রোগীদের জন্য প্রয়োজনীয় ‘ক্লিনিক্যাল গার্ডরেইল’ বা নিরাপত্তা সীমা নেই। তাই এসব ব্যবহারকারীর চিন্তাভাবনায় বিকৃতি ঘটার ঝুঁকি থেকে যায়।

চ্যাটজিপিটি এখন পর্যন্ত ৯০ কোটির বেশি বার ডাউনলোড হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই বিপুল ব্যবহার বৃদ্ধির পেছনে এআইকে মানসিক সহায়তার বিকল্প হিসেবে কাজে লাগানোর প্রবণতা কাজ করছে।

তবে বিশেষজ্ঞদের মতে, মানসিক সমস্যায় ভোগা ব্যক্তিদের চিকিৎসায় প্রযুক্তি সহায়ক হলেও, এআইয়ের অন্ধ ব্যবহার বিপজ্জনক হতে পারে। তাই তারা এই প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমিয়ে সঠিক চিকিৎসা ও পরামর্শ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X