কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সেমিকন্ডাক্টর নিয়ে প্রথম বাংলা বইয়ের মোড়ক উন্মোচন

সেমিকন্ডাক্টর নিয়ে বই ‘প্রযুক্তির অগ্রযাত্রায় সেমিকন্ডাক্টর ও বাংলাদেশের সম্ভাবনা’ -এর মোড়ক উন্মোচন। ছবি : কালবেলা
সেমিকন্ডাক্টর নিয়ে বই ‘প্রযুক্তির অগ্রযাত্রায় সেমিকন্ডাক্টর ও বাংলাদেশের সম্ভাবনা’ -এর মোড়ক উন্মোচন। ছবি : কালবেলা

সেমিকন্ডাক্টর আজ বৈশ্বিক প্রযুক্তি শিল্পের প্রাণভোমরা। অথচ দেশের সাধারণ জনগণের কাছে আজও এক অচেনা সেক্টর। যা কেবল ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের কাছেই সীমাবদ্ধ। সেই অচেনা সেক্টরকে দেশের সবস্তরের জনগণের কাছে পরিচিত করতে বাংলায় রচিত প্রথম সেমিকন্ডাক্টর নিয়ে বই ‘প্রযুক্তির অগ্রযাত্রায় সেমিকন্ডাক্টর ও বাংলাদেশের সম্ভাবনা’ –এর মোড়ক উন্মোচন হলো। বইটির লেখক বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের পথিকৃৎ এবং উল্কাসেমির সিইও এবং প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান।

‘স্টুডেন্ট-ওয়েজ’ থেকে প্রকাশিত এই বইটি দেশের সেমিকন্ডাক্টর শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে লেখা প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ। এতে সমসাময়িক বিষয় থেকে শুরু করে সেমিকন্ডাক্টরের মৌলিক ধারণা, বৈশ্বিক শিল্পে এর গুরুত্ব এবং বাংলাদেশের জন্য সম্ভাবনার রূপরেখা তুলে ধরা হয়েছে। বিশেষ করে প্রকৌশল শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য এতে রয়েছে আন্তর্জাতিক অভিজ্ঞতার সাথে মিলিয়ে অসংখ্য দিকনির্দেশনা।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এনায়েতুর রহমান বলেন, যখন আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকে তাকাই, আমি শুধু প্রতিযোগিতা দেখি না; আমি একটি কর্মপরিকল্পনা দেখি। বাংলাদেশ কেন এই সাফল্য অর্জন করতে পারবে না। আমাদের মেধাবী ছাত্রছাত্রীরাই সেই ভবিষ্যৎ গড়ার মূল চাবিকাঠি। আর তাদের সহযোগী হবে শিক্ষক ও তাদের অভিভাবক। তাই এই বইটি সবার জন্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিল ব্রুনাই হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ, মাইক্রোসফটের বাংলাদেশ, ভূটান ও নেপালের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর ইউসুপ ফারুক, উল্কাসেমির চেয়ারম্যান ডা. আরিফা চৌধুরী রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ববি বড়ুয়া, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের সহযোগী অধ্যাপক ড. শাহরিয়ার মাসুদ রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাইনুল হোসেন, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের অধ্যাপক ড. জি. আর. আহমেদ জামাল, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম বিল্লাহ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মো. দারা আব্দুস সাত্তার ও সহযোগী অধ্যাপক ড. মো. রেজওয়ানুল আহসান, ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ডুয়েট), গাজীপুর-এর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আবেদীনসহ শিক্ষার্থী, প্রযুক্তি খাতের বিশেষজ্ঞ, তরুণ প্রযুক্তিপ্রেমী এবং উল্কাসেমির উর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, বর্তমান প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেমিকন্ডাক্টর চিপের ওপর নির্ভরশীল। ভবিষ্যতের এই নেতৃত্বস্থানীয় প্রযুক্তি নিয়ে কাজ করছে দেশের শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান উল্কাসেমি। প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে সাড়ে পাঁচশ বাংলাদেশি দক্ষ ইঞ্জিনিয়ারদের শক্তিশালী দল। ২০৩০ সালের মধ্যে দেশের সেমিকন্ডাক্টর শিল্পকে মাল্টি বিলিয়ন ডলারের বাজারে রূপান্তরিত করার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১০

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১১

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১২

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৩

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৪

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৫

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৬

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৭

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১৮

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১৯

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

২০
X