কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

এয়ারপডসে এই কালো বিন্দুগুলো কেন থাকে, কারণ জানলে চমকে যাবেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাজারে এখন অসংখ্য মানসম্পন্ন ওয়্যারলেস ইয়ারবাড পাওয়া গেলেও অনেকেই এখনো এয়ারপড ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। অ্যাপল বিগত কয়েক বছরে এই ডিভাইসের নকশা আর কারিগরি বৈশিষ্ট্যে নানা পরিবর্তন এনেছে। তবে একটি জিনিস শুরু থেকেই একই রকম থেকে গেছে, সেটি হলো প্রতিটি এয়ারপডে থাকা ডিম্বাকৃতির মতো ছোট ছোট কালো দাগ।

অনেকেরই মনে প্রশ্ন জাগে, এগুলো কেন রাখা হয়? চলুন, জেনে নিই আসল কারণ

বিশেষজ্ঞরা বলছেন, আসলে এই কালো দাগগুলো শুধু নকশার জন্য নয়, বরং এগুলো বিশেষ সেন্সর। এর মূল কাজ হচ্ছে অটোমেটিক ইয়ার ডিটেকশন। মানে এয়ারপড নিজেই বুঝতে পারে, আপনি সেটি কানে পরে আছেন কি না।

এ কারণেই যখন আপনি এক বা দুই কান থেকে এয়ারপড খুলে ফেলেন, তখন গান বা ভিডিও স্বয়ংক্রিয়ভাবে থেমে যায়। আবার কানে পরলে সেটি নিজে থেকেই প্লে হতে শুরু করে।

অ্যাপল প্রথম এয়ারপডসেই (২০১৬ সালে বাজারে আসে) এই ফিচার যোগ করে। তখন ব্যবহার করা হয়েছিল ডুয়াল অপটিক্যাল সেন্সর। পরে এয়ারপডস ৩–এ যুক্ত হয় আরও উন্নত স্কিন ডিটেকশন সেন্সর।

তবে শুধু এয়ারপডস নয়, বাজারে থাকা আরও অনেক ওয়্যারলেস হেডফোন ও ইয়ারফোনেই এখন এই অটোমেটিক ইয়ার ডিটেকশন ফিচার দেওয়া হচ্ছে।

সূত্র : জিও নিউজ উর্দু

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X