কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ
ভিয়েতনাম

টাইফুন আতঙ্কে আড়াই লাখের বেশি মানুষকে সরানো হচ্ছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভিয়েতনাম রোববার (২৮ সেপ্টেম্বর) আড়াই লাখেরও বেশি বাসিন্দাকে টাইফুন বুয়ালো আঘাতের আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে। আশঙ্কা করা হচ্ছে, ঝড়টি দেশের ইস্পাত উৎপাদনকারী কেন্দ্রীয় অঞ্চলে আঘাত হানবে।

এএফপি জানিয়েছে, টাইফুনটি বর্তমানে সমুদ্রে অবস্থান করছে। ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে বাতাস বইছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এটি স্থলভাগে আঘাত হানতে পারে।

ডানাং শহর থেকে ২ লাখ ১০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদে সরানো হবে। হুয়ে উপকূলীয় এলাকার ৩২ হাজার মানুষকেও আশ্রয়কেন্দ্রে পাঠানো হবে। হা তিনহ শহরের ১৫ হাজার বাসিন্দা অস্থায়ী স্কুল ও চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর করা হচ্ছে। প্রায় ১ লাখ ১৭ হাজার সামরিক সদস্য মোতায়েন করা হয়েছে।

আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, স্থলভাগে আঘাতের সময় বাতাসের গতি ঘণ্টায় প্রায় ১৩৩ কিলোমিটার হতে পারে। কেন্দ্রের পরিচালক মাই ভ্যান খিয়েম বলেন, ঝড়টি শক্তিশালী। এটি ভারী বৃষ্টি, বন্যা, ভূমিধস ও উপকূলীয় প্লাবন সৃষ্টি করতে পারে।

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঝড়গুলো আরও শক্তিশালী হচ্ছে। কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের প্রথম সাত মাসে প্রাকৃতিক দুর্যোগে ১০০ জনেরও বেশি মানুষ নিহত বা নিখোঁজ হয়েছে।

গত বছর টাইফুন ইয়াগির আঘাতে উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছিল, যেখানে শত শত মানুষ প্রাণ হারান এবং আর্থিক ক্ষতি হয়েছিল প্রায় ৩.৩ বিলিয়ন মার্কিন ডলার।

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১১

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১২

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১৩

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১৪

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

২০
X