কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৬:৫৮ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নারীর অগ্রযাত্রা ও ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল : পলক

‘ট্রেনিং অব ট্রেইনারস (টিওটি)’ শীর্ষক কর্মশালায় ভার্চ্যুয়ালি অংশ নেন জুনাইদ আহমেদ পলক।
‘ট্রেনিং অব ট্রেইনারস (টিওটি)’ শীর্ষক কর্মশালায় ভার্চ্যুয়ালি অংশ নেন জুনাইদ আহমেদ পলক।

নারীর অগ্রযাত্রা ও ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এবং তার সুপরিকল্পনার ফলেই মাত্র সাড়ে ১৪ বছরে আজকে নারীর ক্ষমতায়নে শিক্ষা, স্বাস্থ্যসহ সর্বক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন হয়েছে।

আজ সোমবার (৯ অক্টোবর) আইসিটি বিভাগের অধীন হার পাওয়ার প্রকল্প আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নারী আইটি সেবা প্রদানকারীদের প্রশিক্ষনে ‘ট্রেনিং অব ট্রেইনারস (টিওটি)’ শিরোনামে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলানায়তনে ওই কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হার পাওয়ার প্রকল্পের পরিচালক রায়হানা ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল এবং পরিচালক মনির হোসেন বক্তব্য রাখেন।

কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে পলক বলেন, ‘শি পাওয়ার’ প্রকল্প বাস্তবায়নের পর আইসিটি বিভাগ ‘হার পাওয়ার প্রকল্প’ বাস্তবায়ন করছে। অর্থনীতিতে নারী-পুরুষ সমতা অনায়নেই এ পদক্ষেপ ছাড়াও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তাই স্মার্ট বাংলাদেশের স্মার্ট উদ্যোক্তা তৈরির সফলতা নির্ভর করছে প্রশিক্ষকদের সততা ও সফলতার প্রতি। স্মার্ট অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতেই এই প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ শেষে প্রধানমন্ত্রীর হাত থেকে একটি করে বিশ্ব জয়ের হাতিয়ার ল্যাপটপ দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নে হার পাওয়ার প্রকল্পের অধীনে ২৪টি ভেন্ডর প্রতিষ্ঠানের ২০০ নারী আইটি সেবাদাতাকে (ট্রেইনিং অব ট্রেইনার) প্রশিক্ষণ দিচ্ছে আইসিটি অধিদপ্তর। সাতটি ব্যাচে টিওটি প্রশিক্ষণপ্রাপ্ত এই নারীরাই দেশের ৪৩টি জেলার ১৩০টি উপজেলায় চার ক্যাটাগরিতে ২৫ হাজার ১২৫ নারীকে দেবেন ৫ মাসের প্রশিক্ষণ। এর মধ্যে অনলাইনে প্রাপ্ত ৫৪ হাজার আবেদন থেকে প্রতিটি উপজেলায় ১৬০ জন নারী এই প্রশিক্ষণ পাচ্ছে। সদর উপজেলা থেকে অংশ নেবেন ১৮৪ জন। প্রশিক্ষণ শেষে তাদের দেওয়া হবে একটি কোরআই ৫ ল্যাপটপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X