কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ১০:৩৩ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

দুই দিন ২০ ঘণ্টা ধীরগতি থাকবে ইন্টারনেট সেবা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেবলের আপগ্রেডেশনের কারণে আগামী ৩১ অক্টোবর ও ২ নভেম্বর দুই দিনে প্রায় ২০ ঘণ্টা ইন্টারনেট সেবা সাময়িক ধীরগতি বা বাধা পেতে পারেন ব্যবহারকারীরা।

রোববার (২৯ অক্টোবর) বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেবলের আপগ্রেডেশনের কাজ চলমান থাকায় ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যবহারে সাময়িক ধীরগতি বা বাধা পেতে পারেন। দুই দিনে ২০ ঘণ্টা আংশিক সংযোগ বিচ্ছিন্ন থাকবে। এ জন্য আগামী ৩১ অক্টোবর ও ২ নভেম্বর প্রায় ২০ ঘণ্টা ইন্টারনেট সেবা আংশিক বিঘ্নিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আপগ্রেডেশন সম্পন্ন হওয়ার পর প্রথম সাবমেরিন কেবলের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

জানা গেছে, দক্ষিণ-পূর্ব এশিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ ৪ (সি-মি-উই ৪) সাবমেরিন কেবলের মাধ্যমে কক্সবাজারে স্থাপিত সার্কিটগুলো ৩০ অক্টোবর রাত ২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ ঘণ্টা এবং ১ নভেম্বর রাত ২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ ঘণ্টা আংশিকভাবে সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি কাজ চালিয়ে যাবে।

বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মির্জা কামাল আহমেদ বলেন, ‘আমরা সি-মি-উই ৪-এর সক্ষমতা বাড়াচ্ছি। আর যখন কোনো সিস্টেম আপগ্রেড করা হয়, তখন বিদ্যমান পরিষেবাগুলো সংশোধনের দরকার হয়। এ জন্য একটি নির্দিষ্ট সময়ের জন্য সিস্টেম বন্ধ রাখতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X