কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০২:৩০ এএম
অনলাইন সংস্করণ

ইন্টারনেটে অবিশ্বাস্য গতি, ১ সেকেন্ডে ১৫০টি সিনেমা ডাউনলোড!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিশ্বের সবচেয়ে দ্রুততম ইন্টারনেট নেটওয়ার্ক উন্মোচন করেছে চীন। চীনা কোম্পানিগুলোর দাবি, তাদের নতুন এই নেটওয়ার্কের মাধ্যম প্রতি সেকেন্ডে এক দশমিক দুই টেরাবাইট (১২০০ জিবি) ডেটা আদান-প্রদান করা যাবে, যা বর্তমান সময়ের সবচেয়ে দ্রুত গতির ইন্টারনেটের চেয়ে ১০ গুণ বেশি। সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

চীনের এই মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে সিংহুয়া বিশ্ববিদ্যালয়, চায়না মোবাইল, হুয়াওয়ে টেকনোলজিস ও সার্নেট কর্পোরেশন। মূলত ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এই নেটওয়ার্ক নির্মাণ করেছে চীন। এই নেটওয়ার্কের সব সফ্টওয়্যার ও হার্ডওয়্যার ঘরোয়াভাবে তৈরি করেছে বেইজিং।

নতুন এই নেটওয়ার্কের বিস্তৃতি ৩ হাজার কিলোমিটার। অপটিক্যাল ফাইবার ক্যাবলের মাধ্যমে এটি বেইজিং, উহান ও গুয়াংজুকে সংযুক্ত করেছে।

গত জুলাই মাসে এই নেটওয়ার্ক সচল করা হলেও সোমবার (১৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। সব ধরনের পরীক্ষা-নীরিক্ষা শেষে এই নেটওয়ার্ক বেশ ভালোভাবে কাজও করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

নতুন এই ইন্টারনেট কত দ্রুত কাজ করবে তা বোঝাতে হুয়াওয়ে টেকনোলজিসের ভাইস প্রেসিডেন্ট ওয়াং লেই বলেছেন, এই নেটওয়ার্কে মাত্র এক সেকেন্ডে ১৫০টি হাই-ডেফিনিশন সিনেমা ডাউনলোড করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X