কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৮:০২ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৮:১৭ এএম
অনলাইন সংস্করণ

ব্যাগেই গরম হবে খাবার

ব্যাগেই গরম হবে খাবার

অফিসে নেওয়া লাঞ্চ ঠান্ডা হয়ে যাওয়ার ঝামেলা মেটাতে জাপানি একটি কোম্পানি উদ্ভাবন করেছে ‘মাইক্রোওয়েভ ব্যাগ’। যেখানে ৫ মিনিটে ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম হবে খাবার।

জাপানি কোম্পানি সানকি কনসিস লিমিটেডের তৈরি ফেব্রিক দিয়ে ব্যাগটি তৈরি করেছে উইলটেক্স। উইলটেক্স উইলকুক নামের ব্যাগটিতে খাবার রাখলে তা গরম করার ঝক্কি নেই। কাঁধে বহনযোগ্য ব্যাগটিকে মাইক্রোওয়েভ ব্যাগ বলা হলেও এই ব্যাগে ওভেনের মতো তরঙ্গ ছোড়া হয় না। মূলত ব্যাগটি তৈরি করা হয়েছে এমন কাপড় দিয়ে, যা বিদ্যুৎ থেকে তাপ তৈরি করে। কোম্পানিটি অবশ্য ওই ফেব্রিকটি সম্পর্কে বিস্তারিত জানায়নি। তারা শুধু কাপড়টির নাম দিয়েছে ফেব্রিনিক্স (ফেব্রিক + ইলেকট্রনিক্স)। এমনকি এই কাপড় সেলাই করা এবং চাইলে ধুয়েও ফেলা যায়। ব্যাগের বাইরে থাকা পকেটে আছে ব্যাটারি রাখার জায়গা। রিচার্জেবল ব্যাটারিটি ম্যাগনেটিক কন্টাক্টের মাধ্যমে সংযুক্ত থাকবে। এক চার্জে খাবার গরম রাখবে আট ঘণ্টা পর্যন্ত।

চালু হওয়ার পর ৫ মিনিটে ব্যাগের ভেতরে ৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা তুলতে পারে এটি। প্রায় দুই ঘণ্টা পর্যন্ত ৬০ ডিগ্রি সেলসিয়াসে পানি গরম রাখতে পারে ব্যাগটি। ব্যাগের তাপমাত্রা আবার নিয়ন্ত্রণও করা যাবে। এর জন্য আছে Hotopia নামের অ্যাপ।

গ্রন্থনা: টি এইচ মাহির

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১০

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১১

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১২

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৪

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৫

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৭

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৮

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৯

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

২০
X