কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২১ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিটিআরসি’র সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক 

সোমবার রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি ভবনে বিটিআরসি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন জাইকার প্রতিনিধি দল। ছবি : কালবেলা
সোমবার রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি ভবনে বিটিআরসি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন জাইকার প্রতিনিধি দল। ছবি : কালবেলা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর ছয় সদস্যের প্রতিনিধি দল।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি ভবনে উক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকার ‘প্রজেক্ট ফর আইসিটি ইঞ্জিনিয়ারস ডেভেলপমেন্ট ফর দ্য প্রোমোশন অব দি আইসিটি ইন্ড্রাস্ট্রি অ্যান্ড নিউ ইনোভেশন’ শীর্ষক প্রকল্পে বিটিআরসি এবং টেলিযোগাযোগ শিল্প কীভাবে সম্পৃক্ত হতে পারে সে বিষয়ে আলোচনা হয়।

প্রতিনিধিদল পরবর্তীতে বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ভবিষ্যতে উক্ত প্রকল্পের আওতায় কীভাবে কাজ করা যায় সে বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ মনিরুজ্জামান জুয়েল, সিস্টেমস্ অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান, সিস্টেমস্ অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক এম এ তালেব হোসেন এবং লে. কর্নেল এস এম রেজাউর রহমান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের পরিচালক মো. গোলাম রাজ্জাক, স্পেকট্রাম বিভাগের পরিচালক লে. কর্নেল আউয়াল উদ্দীন আহমেদ এবং ড. মো. সোহেল রানা।

জাইকা প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ইয়োশিদা তাসুকু, শোজি আকিহিরো, কাতসুকি নাহো, তাকেচি তমোনারি, নাকানে নজমু এবং ফারজানা শারলিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X