শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

উলফা ক্যাম্প নিয়ে ভারতীয় সংবাদপত্রের খবর সত্য নয়

নয়াদিল্লির দ্য ট্রিবিউনের প্রকাশিত সংবাদের স্কিনশট। ছবি : সংগৃহীত
নয়াদিল্লির দ্য ট্রিবিউনের প্রকাশিত সংবাদের স্কিনশট। ছবি : সংগৃহীত

ভারতের আসাম সীমান্তের কাছে উলফা ক্যাম্প নিয়ে নয়াদিল্লির দ্য ট্রিবিউন সংবাদপত্র যে প্রতিবেদন প্রকাশ করেছে তা সত্য নয়। শনিবার (১ মার্চ) ফেসবুকে ‘সিএ প্রেস উইং ফ্যাক্টসের’ ভেরিফায়েড আইডিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্টস টিম জানায়, আসাম সীমান্তের কাছে উলফা ক্যাম্প পুনরুজ্জীবিত করার জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও ও বাংলাদেশের কর্মকর্তারা একযোগে কাজ করছে বলে ভারতের নয়াদিল্লির দ্য ট্রিবিউন সংবাদপত্র একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি গুরুত্ব দিয়ে প্রথম পাতায় রাখা হয়।

শেখ হাসিনার দুর্নীতিগ্রস্ত ও নৃশংস শাসনব্যবস্থা উৎখাতের পর থেকে এই ধারার অন্যান্য খবরের মতো প্রতিবেদনটিতেও কোনো প্রমাণ সরবরাহ করা হয়নি। কোনো নামী সূত্রও এর প্লটলাইনকে সমর্থন করে না।

প্রকৃতপক্ষে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্ধৃত করেছে সংবাদপত্রটি। তিনি বলেছেন, তিনি বিশ্বাস করেন না যে উলফা নেতা পরেশ বড়ুয়ার তার পূর্ববর্তী জঙ্গি কার্যকলাপ পুনরায় শুরু করার কোনো ইচ্ছা আছে।

ট্রিবিউনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গোয়েন্দা সংস্থাগুলো সন্দেহ করছে- বড়ুয়া শিগগির মুক্তি পেতে পারেন। যদিও বাস্তবে তিনি ইতিমধ্যেই পলাতক এবং চীনে বসবাস করছেন বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে, সংবাদপত্রটি আরবি, উর্দু ও বাংলায় বাংলাদেশে যোগাযোগ ইন্টারসেপ্ট করেছে। এই গল্পটি সম্পূর্ণ কল্পকাহিনী এবং ট্রিবিউনের কাছেই ‘এক্সক্লুসিভ’ থাকবে। কারণ, ঘটনাটি কেবল সংবাদপত্রটির কর্মীদের কল্পনাতেই বিদ্যমান।

সিএ প্রেস উইং ফ্যাক্টসের ফেসবুক পোস্ট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১০

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১১

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১২

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৩

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৪

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৫

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৬

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৭

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৮

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৯

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

২০
X