কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০২৪ এর প্রতিপাদ্য নির্ধারণ 

সচিবালয়ে প্রস্তুতি সভায় জুনাইদ আহমেদ পলক। ছবি : সংগৃহীত
সচিবালয়ে প্রস্তুতি সভায় জুনাইদ আহমেদ পলক। ছবি : সংগৃহীত

ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) উদ্যোগে প্রতি বছরের ন্যায় আগামী ১৭ মে বাংলাদেশেও পালিত হবে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০২৪’। আইটিইউর প্রতিপাদ্যের সাথে সামঞ্জস্য রেখে বাংলায় দিবসটি প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘ডিজিটাল উদ্ভাবন, টেকসই উন্নয়ন’।

রোববার (৫ মে) দিবসটি উদযাপনে সচিবালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় এই প্রতিপাদ্য নির্ধারণ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সভায় জানানো হয়, ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি বিভাগের পাশাপাশি টেলিকম ও আইসিটি খাত সংশ্লিষ্ট সকল বেসরকারি অংশীজনদের সাথে নিয়ে আগামী ১৭ মে দিবসটি উদযাপিত হবে।

এ সময় প্রতিমন্ত্রী পলক বলেন, বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসকে কীভাবে ডিজিটাল উদ্ভাবন সবাইকে সংযুক্ত করতে এবং স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে সবার জন্য টেকসই সমৃদ্ধি অর্জনে সহায়তা করতে পারে তা অন্বেষণ একটি কার্যকর উদ্যোগ হিসেবে কাজে লাগাতে হবে। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এআই, সাইবার নিরাপত্তা, রোবটিক্সসহ ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশকে তুলে ধরাসহ এ বছরের জন্য আইটিইউ নির্ধারিত প্রতিপদ্যের সাথে সামঞ্জস্য রেখে বাংলায় ‘ডিজিটাল উদ্ভাবন, টেকসই উন্নয়ন’ নির্ধারণ করেন। পাশাপাশি দিবসটি যথাযথ গুরুত্বের সাথে পালনে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবুহেনা মোরশেদ জামান, বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ, মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো. মহিউদ্দিন, টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাহাব উদ্দিন, ডাক অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি সিকদার, বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসন, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একেএম হাবিবুর রহমান, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লি: এর ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহম্মদসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অন্যান্য সংস্থাসমূহের কর্মকর্তাগণ এবং এমটব ও আইএসপিএবির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X