মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

জীবিকা নির্বাহের একমাত্র সম্বল ভ্যান হারিয়ে দিশেহারা পরিবার

ভ্যান চুরি করে নিয়ে যাচ্ছে চোর। ছবি : কালবেলা
ভ্যান চুরি করে নিয়ে যাচ্ছে চোর। ছবি : কালবেলা

ভ্যানের আয়ের টাকায় স্ত্রী-সন্তানকে নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন তৌহিদুল ইসলাম বাবু (৫০)। উপার্জনের একমাত্র ভ্যানগাড়িটি রাতে চুরি হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে কান্নায় ভেঙে পড়ছেন তিনি। তার জীবিকা নির্বাহ যেন অনিশ্চয়তায় পড়েছে। কান্নাবিজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন তার স্ত্রী মাহফুজা বেগম।

শুক্রবার (১৭ মে) রাতে যশোরের মনিরামপুর পৌরসভাধীন দূর্গাপুর গ্রামের বাড়ি থেকে সংসারের একমাত্র উপার্জনের মাধ্যম ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হয়েছে। এতে দিশাহারা হয়ে পড়েছেন তারা।

তৌহিদুল ইসলাম (বাবু) বয়সের ভারে নুইয়ে পড়েছেন। স্ত্রী, ছেলে ও এক মেয়ে রয়েছে তার। ভ্যান চালিয়ে চারজনের সংসার চালাতেন তিনি। শুক্রবার রাতের কোন এক সময় নিজের বাড়ি থেকে তার ভ্যানটি চুরি হয়েছে। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তিনি ভ্যানের সন্ধান পাননি। ঘটনার দিন বিকেলে মনিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।

জরাজীর্ন চারচালা দুই কক্ষের টিনশেড ঘরে স্ত্রী, ছেলে নিয়ে থাকেন তৌহিদুল ইসলাম। সম্প্রতি এনজিও (আ-দ্বীন) থেকে ৬০ হাজার টাকা লোন নিয়ে উপর্জানের একমাত্র ভ্যানটি কিনেছিলেন তিনি।

ভ্যান চালক তৌহিদুল ইসলাম বাবু বলেন, সেদিন ফজরের নামাজ পড়তে উঠে দেখি ভ্যানটি নেই। পরে অনেক খোঁজাখুঁজি করেও ভ্যান না পেয়ে থানায় লিখিত অভিযোগ করেছি। তার ভাষ্য, বয়স হয়েছে। স্ত্রী-ছেলে নিয়ে ভ্যান চালিয়ে সংসার চলে। লোনের টাকায় ভ্যানটি কিনেছিলাম। নতুন একটি ভ্যান কেনার জন্য সবার সহযোগীতা চান তিনি।

দূর্গাপুর-স্বরুপদাহ ওয়ার্ডের কাউন্সিলর আদম আলী বলেন, ভ্যান চালক বাবু জীবিকার তাগিদে বৃদ্ধ বয়সেও ভ্যান চালান। ভ্যানটি চুরি হওয়ায় মানবেতর জীবন কাটাচ্ছে পরিবারটি।

মণিরামপুর থানার উপ-পরির্দশক আতিকুজ্জামান বলেন, ভ্যান চুরির বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ভ্যানটি উদ্ধারে চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের বিক্ষোভ

মৌলভীবাজার সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, স্থানীয়দের দাবি ভিন্ন

সরকারি নিয়োগ ও পদোন্নতি পরীক্ষায় সম্মানি-ভাতা পুনর্নির্ধারণ

প্রবাসীদের জন্য আরব আমিরাতের ভিসা নীতিতে ৬ বড় পরিবর্তন

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী এ্যানি

দেশের তিন জেলায় বিকেল ৫টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

মা হচ্ছেন মৌসুমী হামিদ, পরিচয় করিয়ে দিলেন স্বামীর সঙ্গে

দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বিরতি ভেঙে নতুন মিশনে অনন্য অনু

১০

মানিকগঞ্জে ৫০০ গাছের চারা রোপণ ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’র

১১

কুড়িগ্রামে গ্যাসবাহী ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪

১২

আসামি ধরার সময় ৩ পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম

১৩

চট্টগ্রাম হবে দেশের লজিস্টিক্যাল হাব: অর্থমন্ত্রী

১৪

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

১৫

মস্কোকে বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

১৬

বিসিএসে হ্যাটট্রিক বরিশাল বিশ্ববিদ্যালয়ের হাসানের

১৭

ইসরায়েলের ফেলে যাওয়া ৪ বোমা নিষ্ক্রিয় করল লেবাননের সেনাবাহিনী

১৮

আ. লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ

২০
X