কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে কমল ইন্টারনেট প্যাকেজের দাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আবারও মুঠোফোনের ইন্টারনেটের প্যাকেজের দামে পরিবর্তন আনল বেসরকারি তিন অপারেটর। শুক্রবার (১০ নভেম্বর) রাতে ডাটা প্যাকেজ পুনর্বিন্যাস করে নতুন প্যাকেজ গ্রাহকদের অফার করছে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক।

এর মধ্যে তিন দিনের দামেই সাত দিন মেয়াদি প্যাকেজ দিচ্ছে রবি। আগের তিন দিনের দামের চেয়ে দুই টাকা বাড়িয়ে দাম পুনর্বিন্যাস করেছে গ্রামীণফোন। আর দাম না কমিয়ে সাত দিনের প্যাকেজে বোনাস হিসেবে ডাটা বাড়িয়ে দিয়েছে বাংলালিংক ও রবির সঙ্গে একীভূত হওয়া এয়ারটেল।

তিনটি অপারেটরের ওয়েবসাইটে প্রকাশিত নতুন প্যাকেজ থেকে জানা গেছে, ১৫ অক্টোবরের আগে ৪৮ টাকায় দেওয়া তিন দিন মেয়াদের এক জিবি ডাটা প্যাকেজে এখন মেয়াদ দেওয়া হচ্ছে সাত দিন। অবশ্য ১৫ অক্টোবর থেকে সাত দিন মেয়াদে একই পরিমাণ ডাটা কিনতে গ্রাহকের খরচ হচ্ছিল ৬৮ টাকা। অর্থাৎ খরচ কমে এলো সপ্তাহে ২০ টাকা।

অন্যদিকে গ্রামীণফোনের তিন দিনের এক জিবির ডাটা প্যাকেজের দাম শুরুতে ৪৬ টাকা থাকলেও ১৫ অক্টোবর থেকে একই ডাটার সাত দিনের প্যাকেজ কিনতে খরচ হচ্ছিল ৬৯ টাকা। শুক্রবার রাত থেকে সেটা আবার ৪৮ টাকায় নামিয়েছে অপারেটরটি।

প্রথমে তিন দিনের দেড় জিবি ডাটা প্যাকেজ বাংলালিংক ৪২ টাকায় দিত। ১৫ অক্টোবর থেকে সাত দিন মেয়াদি সেই ডাটা প্যাকেজ ৬৯ টাকায় বিক্রি করছিল অপারেটরটি। ২৫ দিনের মাথায় পুনর্বিন্যাস করা প্যাকেজে দাম না কমিয়ে ৫০ শতাংশ বোনাস ঘোষণা করে ৬৯ টাকায় দুই জিবি ইন্টারনেট দিচ্ছে বাংলালিংক।

একইভাবে আগে তিন দিনের জন্য ৪২ টাকায় এক জিবি এবং ৪৯ টাকায় দেড় জিবি ডাটা দেওয়া এয়ারটেল ১৫ অক্টোবর থেকে ৬৮ টাকায় দেড় জিবি ডাটা প্যাকেজ অফার করছিল সাত দিন মেয়াদে। শুক্রবার থেকে একই দামে তারা দুই জিবি ইন্টারনেট ডাটা দেওয়ার ঘোষণা দিয়েছে।

মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) বিবৃতিতে বলেছে, ১৫ অক্টোবর নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নির্দেশাবলি অনুযায়ী- প্রতিকূলতা সত্ত্বেও অপারেটররা তাদের ইন্টারনেট প্রোডাক্ট পোর্টফোলিও আপডেট করে। দুর্ভাগ্যবশত মাত্র ১৫ দিন পর আবারও প্রোডাক্ট পোর্টফোলিও পরিবর্তন করতে নতুন নির্দেশনা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১০

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১১

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১২

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৩

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১৪

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১৫

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১৬

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১৭

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৮

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১৯

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

২০
X