শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

বরিস জনসনের টয়লেটে গিয়ে যে কাণ্ড ঘটালেন নেতানিয়াহু

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

কথায় আছে কয়লা ধুলে ময়লা যায় না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষেত্রে এ কথা যেন, অনেকটাই মিলে যায়। যেখানেই যান, যা-ই করেন, দেন বিতর্কের জন্ম। এবার শোনা গেল সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের টয়লেটে গিয়ে না কি অবাক কাণ্ড ঘটিয়েছেন নেতানিয়াহু।

নিজের স্মৃতিকথা আনলিশড-এ নেতানিয়াহুর করা সেই ঘটনার বর্ণনা করেছেন জনসন। এ ঘটনা ঘটেছিল ২০১৭ সালে। ওই সময় জনসন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। জনসনের অভিযোগ, তখন তার মন্ত্রণালয়ের ব্যক্তিগত বাথরুমে গিয়ে আড়িপাতার ডিভাইস লাগিয়েছিলেন নেতানিয়াহু।

জনসন বলেন, আমাদের মিটিংয়ের একপর্যায়ে টয়লেট ব্যবহারের অনুমতি চান নেতানিয়াহু। আড়িপাতার ডিভাইস আছে কি না, তা চেক করার সময় এ ধরনের একটি যন্ত্র বাথরুমে পাওয়া যায় বলে জানান জনসন। ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের এ ধরনের কাণ্ড ঘটানোর নজির রয়েছে।

এর আগে ২০১৮ সালে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠেছিল। জানা যায়, তখন হোয়াইট হাউসের কাছে আড়িপাতার ডিভাইস লাগিয়েছিল মোসাদের কর্মকর্তারা। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা শুনতেই এমনটা করেছিল ইসরায়েল।

সূত্র : দ্য টেলিগ্রাফ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১০

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১১

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১২

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৩

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৪

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৫

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৬

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১৭

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X