কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে সম্ভাব্য হামলার গোপন নথি ফাঁস 

যুক্তরাষ্ট্রে নভেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে এ হামলার গোপন নথি ফাঁস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে নভেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে এ হামলার গোপন নথি ফাঁস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ছবি : সংগৃহীত

ইরানে ইসরায়েলের সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে গত শুক্রবার দুটি গোপন নথি অনলাইনে ফাঁস হয়। প্রথমে এ তথ্য সন্দেহজনক মনে হলেও বর্তমানে বিশ্লেষকরা এগুলোকে বাস্তব বলে নিশ্চিত করেছেন। সোমবার (২১ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফাঁস হওয়া নথিগুলো আসলে ইসরায়েলের হামলার পরিকল্পনা নয়, বরং মার্কিন গোয়েন্দা নজরদারির স্যাটেলাইট তথ্যের ফল।

হোয়াইট হাউসের মুখপাত্র এ বিষয়ে জানিয়েছে, নথিগুলো ফাঁস হয়েছে না কি হ্যাক হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য নেই। নথির শিরোনামে ‘টপ সিক্রেট’ ও ‘এফজিআই’ (ফরেন গভমেন্ট ইন্টেলিজেন্স) শব্দগুলো ব্যবহৃত হয়েছে, যা মার্কিন গোয়েন্দা প্রতিবেদনগুলোর পরিচিত শিরোনাম।

সামরিক বিশ্লেষকদের মতে, এ নথিগুলো ‘ফাইভ আইস অ্যালায়েন্স’—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জন্য প্রস্তুত করা হয়েছিল।

ফাঁস হওয়া দুটি নথি মার্কিন ন্যাশনাল জিওস্প্যাশিয়াল-ইনটেলিজেন্স এজেন্সির ১৫-১৬ অক্টোবরের গোয়েন্দা প্রতিবেদন থেকে এসেছে, যেখানে ইরানে ইসরায়েলের হামলার কৌশল বিশ্লেষণ করা হয়েছে।

নথিতে দুটি এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের উল্লেখ রয়েছে, যার মধ্যে একটি প্রায় দুই হাজার কিলোমিটার দূরত্ব থেকে আঘাত হানতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল পূর্বে করা মিসাইল হামলার ধাঁচে আক্রমণ পরিকল্পনা করছে, তবে এবারের মাত্রা হবে তীব্র।

এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করেছে, তারা যেন ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র ও তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু না করে। এসব স্থানে হামলা হলে ইরানের প্রতিক্রিয়া ভয়াবহ হতে পারে বলে মনে করছে ওয়াশিংটন।

বিবিসির মতে, ইরানের সামরিক স্থাপনাগুলো, বিশেষ করে বিপ্লবী রক্ষী বাহিনী ও বাসিজ মিলিশিয়ার ঘাঁটিগুলোতে হামলার সম্ভাবনা বেশি।

প্রতিবেদনটি থেকে ইঙ্গিত মিলছে, এসব নথি ফাঁস করা হয়েছে ইসরায়েলের হামলার পরিকল্পনা বিলম্বিত করার জন্য। ইরান সম্প্রতি ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর দিকে লক্ষ্য করে মিসাইল হামলা করেছে, তবে ইসরায়েল এখনো পাল্টা জবাব দেয়নি।

বিশ্লেষকদের ধারণা, আসন্ন নভেম্বরের নির্বাচনের প্রেক্ষাপটে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এ হামলার পরিকল্পনা বিলম্বিত করছে এবং এই নথি ফাঁস সে কৌশলেরই অংশ হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১০

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১১

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১২

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৩

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৬

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১৭

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৮

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৯

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

২০
X