কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েল হামলা চালালে ‘পুরো দায়’ নিতে হবে যুক্তরাষ্ট্রকে : ইরান

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি। ফাইল ছবি : রয়টার্স
জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি। ফাইল ছবি : রয়টার্স

ইরান সতর্ক করেছে, যদি ইসরায়েল ইরানে পাল্টা হামলা চালায়, তবে এর ‘পুরো দায়’ যুক্তরাষ্ট্রকে নিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েলের হামলার সম্ভাবনা নিয়ে একটি মন্তব্যের পর এ হুঁশিয়ারি জারি করেছে তেহরান।

সোমবার (২১ অক্টোবর) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের উদ্দেশ্যে একটি চিঠি পাঠান ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি।

সেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যকে ‘গভীর উদ্বেগজনক ও উসকানিমূলক’ হিসেবে উল্লেখ করেন।

এর আগে ১ অক্টোবর, ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ হামলার পর, শুক্রবার এক সাংবাদিক বাইডেনের কাছে জানতে চান, ইরানের হামলার প্রতিশোধে ইসরায়েল কীভাবে এবং কখন পদক্ষেপ নেবে। বাইডেন সেদিনের উত্তরে ‘হ্যাঁ’ মন্তব্য করে ইরানে হামলা হওয়ার সম্ভাবনার কথা জানান।

চিঠিতে ইরানের রাষ্ট্রদূত আরও বলেন, ‘বাইডেনের এ উত্তেজনামূলক বক্তব্য গভীর উদ্বেগের কারণ। এটি ইসরায়েলের অবৈধ সামরিক আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রের কৌশলগত অনুমোদন এবং সমর্থনকে ইঙ্গিত করে।’

আমির সাঈদ ইরাভানি উল্লেখ করেন, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের মূলনীতি লঙ্ঘন করে ইরানে ইসরায়েলের যে কোনো আগ্রাসনের উসকানি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ‘পুরো দায়’ নিতে হবে।

উল্লেখ্য, ১ অক্টোবর হিজবুল্লাহ ও হামাসের প্রধানদের হত্যার প্রতিশোধ হিসেবে ইরান এ হামলা চালিয়েছিল। ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাইডেনকে জানান, তিনি ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাতে চান, তবে এতে পারমাণবিক এবং জ্বালানি তেল-সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে না বলে অঙ্গীকার করেন নেতানিয়াহু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১০

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১১

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১২

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৩

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১৪

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৫

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৬

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৭

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৮

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৯

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

২০
X