কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের বিজয় ভাষণের পর মোদির টুইট

নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প। পুরোনো ছবি।
নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প। পুরোনো ছবি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করতে চলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ৭৮ বছর বয়সী ট্রাম্প, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন এবং ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ২৭০টি পেয়ে তিনি নির্বাচনে জয়লাভ করেছেন। যদিও আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষণা করা হয়নি, তবে অনানুষ্ঠানিক ফলাফলে তার বিজয় নিশ্চিত।

জয়ের পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আমেরিকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ‘এই বিজয় শুধু আমার নয়, এটি আমেরিকার জনগণের বিজয়। আপনাদের সমর্থন ও আস্থা আমাকে এই যাত্রায় এগিয়ে নিয়ে এসেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা আবারও আমেরিকাকে শীর্ষে নিয়ে আসব এবং আমাদের দেশকে শক্তিশালী ও সমৃদ্ধ করব।’

এদিকে, ট্রাম্পের বিজয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

মোদি তার পোস্টে ট্রাম্পের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে লিখেন, ‘নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। আশা করি, আপনার আগের মেয়াদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভারত-মার্কিন কৌশলগত অংশীদারত্বকে আরও জোরদার হবে। আমাদের পারস্পরিক সহযোগিতার সেই ধারা ফিরিয়ে আনার জন্য আমি অপেক্ষা করে আছি। আসুন একসঙ্গে আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য কাজ করি।’

এ ছাড়াও বিজয় ভাষণে ট্রাম্প বিদেশনীতি এবং অর্থনীতির ক্ষেত্রে ‘আমেরিকান প্রাধান্য’ প্রতিষ্ঠার কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, ‘আমাদের অর্থনীতি এখন আরও শক্তিশালী হবে এবং আমরা আমাদের বন্ধুদের পাশাপাশি প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপন করব।”

ভাষণের শেষে, ট্রাম্প তার সমর্থকদের ধন্যবাদ জানান এবং প্রতিশ্রুতি দেন যে তিনি তাদের আশা পূরণের জন্য কঠোর পরিশ্রম করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিউ নয়, ভালো গানের খোঁজে ফাহমিদার ‘খেয়ালী সুর’

চট্টগ্রামে পানিবন্দি লক্ষাধিক মানুষ

চট্টগ্রামে ৮ মাসের শিশুকে পানিতে ভাসিয়ে উদ্ধার

একটি সন্তান জন্ম নিলে একটি গাছ লাগান: প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারিং নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা

শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে প্রশিক্ষণ দেবে ইউজিসি

বাহরাইনে দেশজুড়ে সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি: প্রধানমন্ত্রী

তুরস্কে ফিলিস্তিন বিষয়ক সম্মেলনে অতিথি বাংলাদেশের ৪ শীর্ষ আলেম

‘দলীয় কোনো ব্যক্তি আমার জানাজায় আসবেন না’

১০

এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় মঙ্গলবার

১১

সরকারে ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী

১২

মাথায় হাত বুলিয়ে দেওয়ায় বাবাকে খুন, ছেলে গ্রেপ্তার 

১৩

২৫ দিনেই রায়: শিশু নিছামনি ধর্ষণ-হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৪

আর্জেন্টিনা-মিশর ম্যাচের বিচার চেয়ে থানায় যুবক

১৫

সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

১৬

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে: আইনমন্ত্রী

১৭

দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি

১৮

বিপৎসীমার উপরে মনু ও ধলাই নদীর পানি, বাঁধ ভেঙে প্লাবিত কয়েকটি গ্রাম

১৯

নওগাঁয় বজ্রপাতে ২ জনের মৃত্যু 

২০
X