কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০২:১১ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৪, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন দূতাবাস ঘেরাও, রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি

মার্কিন দূতাবাসের সামনে তিউনিশিয়ানদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত
মার্কিন দূতাবাসের সামনে তিউনিশিয়ানদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলি অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে তিউনিশিয়ায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন দেশটির হাজারো মানুষ। বিক্ষোভের সময় জমায়েত থেকে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের অকুণ্ঠ সমর্থনের নিন্দা এবং তিউনিশিয়া থেকে মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানানো হয়।

গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা জানানোর পাশাপাশি বিক্ষোভকারীরা বলেন, ইসরায়েলি বাহিনী নিজেদের হাতে নিজেদের কবর খুঁড়ছে। এ সময় তারা স্লোগান দেয় 'তিউনিশিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের কোনো দূতাবাসের প্রয়োজন নেই'।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভূখণ্ডে অভিযান চালায়। অভিযানের সময় ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে এক হাজার ২০০ জনের বেশি মানুষকে হত্যা করে হামাস। একই সঙ্গে আরও ২০০ জনের বেশি মানুষকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে ফিলিস্তিনি এই স্বাধীনতাকামী সংগঠনের সদস্যরা।

এর জবাবে যুক্তরাষ্ট্রসহ কিছু পশ্চিমা দেশের সমর্থন ও সহায়তা নিয়ে নিরীহ গাজাবাসীর ওপর নির্মমভাবে বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। দেশটির হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে ৩৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ৮৬ হাজার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১১

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৩

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৪

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৫

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৬

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৭

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৮

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৯

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

২০
X