কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ভয়াবহ বন্যার পর কারাগার থেকে পালাল ৩০০ বন্দি

বন্যায় ডুবে যাওয়া কারাগারের দেয়াল ও আশপাশের এলাকা। ছবি : সংগৃহীত
বন্যায় ডুবে যাওয়া কারাগারের দেয়াল ও আশপাশের এলাকা। ছবি : সংগৃহীত

ভয়াবহ বন্যার কবলে আফ্রিকার দেশ নাইজেরিয়া। দেশটিতে বন্যার পর কারাগার থেকে অন্তত ৩০০ বন্দি পালিয়ে গেছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় কারাগারের দেয়াল ধসে পড়ে। এরপর গত সপ্তাহের শুরুতে তারা কারাগার থেকে পালিয়ে গেছেন। তবে পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী।

রোববার কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহের শুরুতে বন্যার কারণে উত্তর-পূর্ব নাইজেরিয়ার মাইদুগুরিতে একটি কারাগারের দেয়াল ধসে পড়ে। এরপর কারাগার থেকে ২৮১ বন্দি পালিয়েছে।

এক ‍বিবৃতিতে দেশটির সংশোধনমূলক পরিসেবার মুখপাত্র উমর আবুবাকার জানিয়েছেন, পালিয়ে যাওয়া বন্দিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। নিরাপত্তা সংস্থার অভিযানে তাদের মধ্যে সাতজনকে আটক করা হয়েছে।

তিনি জানান, ভয়াবহ বন্যায় মাঝারি নিরাপত্তার কারাগারের পাশাপাশি শহরের স্টাফ কোয়ার্টারসজ কারাগারের দেয়াল ভেঙে গেছে। পালিয়ে যাওয়া বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রয়টার্স জানিয়েছে, মাইদুগুরি হলো বোর্নো রাজ্যের রাজধানী। অঞ্চলটিতে সপ্তাহের শুরুতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে। ভারি বৃষ্টিতে বাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করে বন্যার সৃষ্টি হয়।

বন্যার কারণে দেশটির একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন চিড়িয়াখানা ধ্বংস হয়ে গেছে। ফলে বন্যার্ত এলাকায় সাপ ও কুমির ভেসে বেড়াচ্ছে।

দেশটির জরুরি সংস্থার তথ্যমতে, বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১০ লাখ লোক এতে ক্ষতিগ্রস্ত এবং লাখ লাখ বাস্তুচ্যুত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X