কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, একজন বাদে ভারতীয়সহ সবাই নিহত

বিমান বিধ্বস্তের পুরোনো ছবি
বিমান বিধ্বস্তের পুরোনো ছবি

দক্ষিণ সুদানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। রয়টার্সের প্রতিবেদনে দেশটির কর্মকর্তাদের বরাতে তথ্যটির সত্যতা নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটির ইউনিটি স্টেটে তেল শ্রমিকদের বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। এতে ২০ জন নিহত হন। দেশটির একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানান। বিমানটিতে ক্রু ও যাত্রীসহ মোট ২১ আরোহী ছিলেন।

ইউনিটি স্টেটের তথ্যমন্ত্রী গ্যাটওয়েচ বিপাল জানিয়েছেন, বুধবার সকালে রাজধানী জুবা যাওয়ার সময় ইউনিটি তেলক্ষেত্র বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়।

বিপাল বলেন, যাত্রীরা গ্রেটার পাইওনিয়ার অপারেটিং কোম্পানির (জিপিওসি) তেল শ্রমিক ছিলেন। কোম্পানিটি চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন নাইল পেট্রোলিয়াম করপোরেশনের সহযোগিতায় গঠিত হয়ে কাজ করছে।

তিনি বলেন, নিহতদের মধ্যে দুজন চীনা নাগরিক এবং একজন ভারতীয় রয়েছেন।

বিপাল দুর্ঘটনার কারণ সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেননি। গণমাধ্যমের প্রতিবেদনে প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৮ জন বলে জানানো হলেও বিপাল পরে রয়টার্সকে জানিয়েছেন, বেঁচে যাওয়া দুজন মারা গেছেন। এখন বাকি একজন বেঁচে আছেন। তার চিকিৎসা চলছে।

সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে রাজধানী জুবা থেকে যাত্রী বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হলে কমপক্ষে ১৯ জন নিহত হন।

এদিকে যুক্তরাষ্ট্রের আলাস্কার ফেয়ারব্যাংকসে ইয়েলসন এয়ারফোর্স ঘাঁটিতে বিধ্বস্ত হয়েছে একটি এফ-৩৫ যুদ্ধবিমান। বিমানঘাঁটি কর্তৃপক্ষের বরাত দিয়ে সিবিএস নিউজ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টা ৪৯ মিনিটে ওই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিধ্বস্তের সময় পাইলট যথাসময়ে প্যারাসুট খুলে বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। পরে ওই পাইলটের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে তাকে বাসেট আর্মি হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তাৎক্ষণিকভাবে পাইলটের পরিচয় নিশ্চিত করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X