কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নাইজারে স্ট্যান্ডবাই ফোর্সে যোগ দিতে প্রস্তত বেশির ভাগ দেশ : ইকোওয়াস

বৈঠকে ইকোওয়াসের নেতারা। ছবি : ইপিপি
বৈঠকে ইকোওয়াসের নেতারা। ছবি : ইপিপি

নাইজারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে হস্তক্ষেপে গঠিত স্ট্যান্ডবাই ফোর্সে যোগ নিতে পশ্চিম আফ্রিকার দেশগুলো প্রস্তুত বলে জানিয়েছে ইকোওয়াস। দেশটিতে গত মাসের শেষদিকে সামরিক অভ্যুত্থান হয়েছিল। এরপর থেকে ইকোয়াওয়াস বিভিন্ন বার্তা দিয়ে আসছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) পশ্চিম আফ্রিকার ১৫ দেশ নিয়ে গঠিত জোট ইকোওয়াসের প্রতিরক্ষা প্রধান ঘানার রাজধানী আক্রায় এক বৈঠকে এ কথা জানান। নাইজারে গত ২৬ জুলাই প্রেসিডেন্ট বাজোমকে ক্ষতাচ্যুত করে সামরিক বাহিনী।

ইকোওয়াসের কমিশনার আবদেল-ফাতাও মুসাহ বলেন, ইকোওয়াসের সদস্য ১৫ দেশের মধ্যে সামরিক শাসিত দেশগুলো ও কেপভার্দে ছাড়া বাকিরা স্ট্যান্ডবাই ফোর্সে যোগ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

নাইজেরিয়ার প্রতিরক্ষা বিভাগের প্রধান জেনারেল ক্রিস্টোফার গোবিন মুসা বলেন, আমরা গণতন্ত্রের জন্য দাঁড়িয়েছি এবং আমরা এটাকেই পৃষ্ঠপোষকতা করি। আমদের এ ফোর্স গঠন শুধু কেবল প্রতিক্রিয়া দেখানোর জন্য নয়। আমাদের মূল লক্ষ্য শান্তি ও স্থিতি ফিরিয়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া।

এর আগে ইকোওয়াস গত ৬ আগস্টের মধ্যে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে পুনর্বহালের সময়সীমা বেঁধে দিয়েছিল। এটি না মানলে নাইজারের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর কড়া বার্তাও দেওয়া এ জোট। এরপর গত ১০ আগস্ট নাইজারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার পুনর্বহালে সামরিক হস্তক্ষেপের জন্য স্ট্যান্ডবাই সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দেয় ইকোওয়াস। এ নিয়ে সবশেষ ঘানার রাজধানী আক্রায় দুদিনের বৈঠক শেষে এমন তথ্য জানিয়েছে জোটটি।

উল্লেখ্য, গত ২৬ জুলাই নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে তার বাসভবনে অবরোধ করে রাখেন প্রেসিডেন্সিয়াল গার্ডের বিদ্রোহী সদস্যরা। আটকের পরের দিন বৃহস্পতিবার সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেন তারা। এরপরই দেশটিতে সেনা অভ্যুত্থানের পক্ষে-বিপক্ষে সমাবেশ করতে থাকেন সাধারণ মানুষ। এমনকি সমাবেশ থেকে প্রেসিডেন্টের দলের প্রধান কার্যালয়ে আগুন দেন অভ্যুত্থানের সমর্থকরা। ফলে প্রেসিডেন্ট সমর্থক ও অভ্যুত্থানের সমর্থকদের মধ্যে সংঘাত থেকে দেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১০

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১১

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১২

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৩

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৪

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৫

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৬

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৭

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৮

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৯

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

২০
X