কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

ইসলামিক স্কুলে রহস্যজনক আগুন, অঙ্গার ১৭ শিশু

পুড়ে গেছে স্কুলটি। ছবি : সংগৃহীত
পুড়ে গেছে স্কুলটি। ছবি : সংগৃহীত

রহস্যজনক আগুনে পুড়ে গেছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি ইসলামিক স্কুল। এতে ১৭ জন শিশু নিহত এবং ১৬ জন আহত হয়েছে। মঙ্গলবার রাতে উত্তর-পশ্চিম নাইজেরিয়ার জামফারা রাজ্যের কাউরান নামোদা এলাকার মাকারান্তা মাল্লাম ঘালিতে এ আগুন লাগে।

ইসলামিক বোর্ডিং স্কুলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে আনাদোলু এজেন্সিকে ঘটনার বর্ণনা দেন। তিনি কিছু ছবিও পাঠিয়েছেন। তার তথ্য মতে, স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে এবং প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়। আগুনে ১৫ থেকে ১৭ বছর বয়সী ১৭ জন শিশু নিহত হয়েছে । আহত আরও ১৬ জনের অনেকের অবস্থা গুরুতর।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে কারণ নির্ণয়ে তদন্ত চলছে।

প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে আরও জানিয়েছেন, শিক্ষার্থীরা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন লেগেছে। একজন প্রত্যক্ষদর্শী আবুবকর গুমি বলেন, শিক্ষার্থীরা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন লাগার ঘটনাটি ভয়াবহ ছিল। ঘটনার সময় স্কুল হোস্টেলে ১০০ জনেরও বেশি ছাত্র ছিল । নিহতরা পুড়ে কয়লার মতো অবস্থা। সেসব শিক্ষার্থীর মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়নি ।

কৌরা-নামোদা স্থানীয় সরকারের নির্বাহী চেয়ারম্যান মান্নির মুয়াজু হায়দারা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি বর্তমানে ঘটনাস্থলে আছি। পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর আরও বিস্তারিত জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X