কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০১:৫২ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

জোহানেসবার্গে ভবনে আগুনে নিহত বেড়ে ৬৪

ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতা। ছবি : রয়টার্স
ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতা। ছবি : রয়টার্স

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বহুতল ভবনে আগুন লেগে নিহত বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

জোহানেসবার্গের কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের কারণ এখনো জানা যায়নি। শহরের একটি পাঁচ তলা ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির জরুরি সেবার মুখপাত্র রবার্ট মুলাউদজি বিবিসিকে বলেন, আগুনের পর ফায়ার সার্ভিস কয়েকজনকে বের করে আনতে পেরেছে। স্থানীয় সময় দেড়টার দিকে এ আগুন লাগে।

তিনি বলেন, আগুনে পুরো ভবনটি ক্ষতিগ্রস্ত গেছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, আমি আমার ২২ বছরের জীবনে আগুনের এমন ভয়াবহতা আর দেখিনি।

স্থানীয়রা বার্তা সংস্থা এপিকে বলেছেন, আগুন লাগা ভবনটিতে ২০০ জনের মতো মানুষ বসবাস করতেন। আগুনে ভেতরে অনেকের চিৎকার আর আর্তনাদ শুনতে পেয়েছেন প্রতিবেশীরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটির পাশে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস বাহিনীর ট্রাকের সারি।

জোহানেসবার্গ সিটি করপোরেশন হরের ডেলভারস অ্যান্ড আলবার্ট স্ট্রিটের সিবিডি কর্নার নামে একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। শহরের উদ্ধারকারী বাহিনী এবং অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা এখনো আগুন নেভানোর কাজ করে যাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা গেছে, ভবনটির নিচ তলা কমলা রঙের শিখায় ভরে গিয়েছে। পাশাপাশি সম্পূর্ণ ভবন ধোঁয়ায় পরিপূর্ণ। ভবনটির চারপাশে বহু মানুষ ছোটাছুটি করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X