মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৪ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

কঙ্গোতে শান্তি মিশনবিরোধী বিক্ষোভে নিহত বেড়ে ৪০

কঙ্গোতে শান্তি মিশনবিরোধী বিক্ষোভ। ছবি : রয়টার্স
কঙ্গোতে শান্তি মিশনবিরোধী বিক্ষোভ। ছবি : রয়টার্স

আফ্রিকার দেশ কঙ্গোতে শান্তি মিশনবিরোধী বিক্ষোভে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫৬ জন। দেশটির সরকারের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৩০ আগস্ট) কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমায় শান্তি মিশনবিরোধী বিক্ষোভে সেনাবাহিনী অভিযান চালালে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা প্রথমে এক পুলিশ সদস্যের ওপর হামলা করে। এ সময়ে সৈন্যরা জাতিসংঘের বিরুদ্ধে এ প্রতিবাদকে ছত্রভঙ্গ করে দেয়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

কঙ্গোতে জাতিসংঘের শান্তি মিশন মনুস্কো নামে পরিচিত। এ মিশনের ‍বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতা থেকে সামরিক নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হওয়ার অভিযোগ রয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার কারণে বুধবার শহরে বিক্ষোভ করেন নাগরিকেরা। রয়টার্স বলছে, ২০২২ সাল থেকে জাতিসংঘের মনুস্কো মিশন দেশটির নাগরিকদের প্রতিবাদের সম্মুখীন হয়েছে।

প্রতিবাদ-বিক্ষোভের আয়োজকরা অবশ্য এই বিক্ষোভ শান্তিপূর্ণভাবে করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা গেছে, বেসামরিক পোশাকে বিক্ষোভে অংশ নেওয়া নারী ও পুরুষরা লাঠি ও পাথর দিয়ে একজন পুলিশকে মাটিতে ফেলে মারধর করছেন।

এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে এক পুলিশ নিহত হয়েছেন। এ সময়ে সেনাবাহিনীর প্রতিরোধে ছয় বিক্ষোভকারী নিহত হন। তবে বৃহস্পতিবারের এক বিবৃতিতে সরকার জানিয়েছে, বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এ সময়ে ১৫৮ জনকে আটক করা হয়েছে। এ ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখো গেছে, সেনারা আহতদের একের পর এক মরদেহ বের করে ট্রাকে ‍তুলছেন। যদিও এসবের কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

গোমায় ইন্টারন্যাশনাল রেড ক্রসের স্থানীয় শাখার প্রধান অ্যান-সিলভি লিন্ডার বলেছেন, প্রতিবাদ-বিক্ষোভের পর ছুরিকাঘাত ও গুলিবিদ্ধ হয়ে বহু আহত মানুষ চিকিৎসা নিতে এসেছেন। তবে তাদের অনেকেরই ক্লিনিকে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে।

বছরের পর বছর ধরে চলা বিদ্রোহী সংঘাত এবং একের পর এক প্রাকৃতিক দুর্যোগ কঙ্গোর পূর্বাঞ্চলে মানবিক সংকট ব্যাপকভাবে বাড়িয়েছে বলে জানিয়েছে রয়টার্স। জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, সংঘাতের কারণে নর্থ কিভু প্রদেশ এবং পার্শ্ববর্তী প্রদেশগুলোতে প্রায় ৫৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X