কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৮ ডাকাত নিহত

দক্ষিণ আফ্রিকায় টাকাভর্তি ট্রাক লুটের ঘটনা নিয়মিতই হয়ে থাকে। ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকায় টাকাভর্তি ট্রাক লুটের ঘটনা নিয়মিতই হয়ে থাকে। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশে বন্দুকযুদ্ধে একসঙ্গে ১৮ সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছে। গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

শুক্রবার ঘটনাস্থল থেকে এক সংবাদ সম্মেলনে জাতীয় পুলিশ কমিশনার ফ্যানি মাসেমোলা বলেন, এসব সন্দেহভাজন ডাকাত একটি টাকাভর্তি ট্র্যাক ডাকাতির পরিকল্পনা করছিল। দেশের অন্যান্য প্রদেশে সংঘটিত একই ধরনের অপরাধের সঙ্গে তারা জড়িত।

তিনি বলেন, আমাদের ধারণা, এই সিন্ডিকেট এ প্রদেশে টাকাভর্তি একাধিক ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত। এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাও গুরুতর আহত হয়েছেন।

পুলিশ বলছে, বেশ কয়েক দিন ধরেই তারা এসব সন্দেহভাজন ব্যক্তির গতিবিধির ওপর নজর রাখছিলেন। গত জানুয়ারি মাসে দেশের গোয়েন্দা বিভোগের সহায়তায় একটি তদন্তও শুরু হয়েছে।

এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিস জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে তাদের আস্তানায় গেলে সন্দেহভাজন ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে পুলিশ পাল্টা জবাব দিলে দেড় ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই ১৬ জন পুরুষ ও দুই নারী নিহত হয়।

দক্ষিণ আফ্রিকায় টাকাভর্তি ট্রাক লুটের ঘটনা নিয়মিতই হয়ে থাকে। গত বছর এ ধরনের এক ঘটনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X