কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫১ এএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

মালিতে সশস্ত্র হামলায় ৬৪ সামরিক-বেসামরিক লোক নিহত

মালিতে সশস্ত্র গ্রুপের মহড়া। ছবি : এএফপি
মালিতে সশস্ত্র গ্রুপের মহড়া। ছবি : এএফপি

পশ্চিম আফ্রিকার দেশ মালির একটি সেনাঘাঁটি এলাকায় ও যাত্রীবাহী নৌকায় সশস্ত্র গ্রুপ হামলা চালিয়েছে। এতে অন্তত ১১৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জন সেনা ও ৪৯ জন বেসামরিক লোক রয়েছেন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, হামলায় নিহতের মধ্যে ৬৪ জন সামরিক-বেসামরিক লোক রয়েছেন। এ ছাড়াও নিহতদের মধ্যে অন্তত ৫০ জন হামলাকারীও রয়েছেন।

মালি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী বিশাল বিশাল পরিকল্পনা নিয়ে একটি নৌকায় হামলা চালায়। আবাকোইরা ও জরঘই শহরের মধ্যবর্তী রারহোস অঞ্চলের একটি নৌকায় এ হামলা হয়।

নৌকার পরিচালনাকারী প্রতিষ্ঠান কমোনাভ জানিয়েছে, নাইজার নদীতে নৌকাটি ভাসছিল। এ সময়ে অন্তত তিনটি রকেট হামলা চালিয়ে নৌকার ইঞ্জিন বিকল করার চেষ্টা চালানো হয়।

কমোনাভ কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে জানান, হামলায় নৌকার ইঞ্জিন বিকল হয়ে গেলে তারা নদীতে আটকে যান। এ সময়ে তারা যাত্রীদের উপকূলে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ অঞ্চলে চলাচলেও জন্য নৌকা অন্যতম গুরুত্বপূর্ণ বাহন। কেননা এখানকার রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত নাজুক।

সংবাদমাধ্যম জানিয়েছে, এ নোকায় হামলা ছাড়াও গাও অঞ্চলে বার্ম সার্কেলের একটি সেনাঘাঁটিতে আলাদা হামলা চালানো হয়েছে।

মালির অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার পর্যন্ত হতাহতের এ সংখ্য নিশ্চিত করেছে। তবে নিহতের সংখ্য আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় দেশজুড়ে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। দেশটিতে ২০২১ সালে অভ্যুত্থানের পর থেকে কর্নেল আসিমি গইতা নেতৃত্ব দিয়ে আসছেন।

এএফপি জানিয়েছে, আলকায়েদার এক সহযোগী সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে। দেশটির সাহেল অঞ্চলে গত এক দশক ধরে আলকায়েদার সহযোগী সংগঠন আইএসআইএসের সঙ্গে বিরোধ চলে আসছে। এ অঞ্চলে বিভিন্ন সময়ে সহিংসতা চলে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X