কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৮:১০ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালানোর পর মাদাগাস্কারের ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, মাদাগাস্কারের সেনাবাহিনীর এক কর্নেল জাতির উদ্দেশে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে ক্ষমতা গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

এর আগে প্রেসিডেন্ট রাজোয়েলিনার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব সংসদে উত্থাপন ও পাস হয়। রাজধানী আন্তানানারিভোতে অনুষ্ঠিত সেই ভোটে ১৩০ সংসদ সদস্য অভিশংসনের পক্ষে মত দেন। ভোটের পর দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিশংসনের পরপরই সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাজোয়েলিনা বলেন, “এই ভোট সম্পূর্ণ অবৈধ ও অসাংবিধানিক।” তিনি দাবি করেন, “জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হয়েছিল, তবু অবৈধভাবে এই অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।” একই সঙ্গে তিনি সংসদের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান।

এরই মধ্যে রাজধানীর সামরিক সদর দপ্তর থেকে সেনাবাহিনীর এক কর্নেল ক্ষমতা দখলের ঘোষণা দেন। রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে তিনি বলেন, “জাতির নিরাপত্তা, স্থিতিশীলতা ও সাংবিধানিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।” তিনি আরও বলেন, “আমরা শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রশাসনিক দায়িত্ব পালন করব।”

উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরে মাদাগাস্কারে দুর্নীতি, দারিদ্র্য ও প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে তরুণদের আন্দোলন ব্যাপক আকার নেয়। রাজধানীসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয়। সেনাবাহিনীর একটি অংশ ‘ক্যাপসাট’ ইউনিট প্রকাশ্যে প্রেসিডেন্টের বিরোধিতা করে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর পর থেকেই রাজনৈতিক সংকট গভীর হয়।

রাজোয়েলিনা বর্তমানে ফ্রান্সে আশ্রয় নিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। তিনি ২০০৯ সালে সেনাবাহিনীর সহায়তায় ক্ষমতায় আসেন এবং এর পর থেকে তিন দফায় দেশ শাসন করেছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X