বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ইথিওপিয়া থেকে আসা ছাই ভারত-পাকিস্তানের আকাশেও

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলে জেগে উঠেছে একটি আগ্নেয়গিরি। আর এ ঘটনার দৃশ্য দেখা গেছে মহাকাশ থেকেও। হাইলি গুবি নামের আগ্নেয়গিরিটিতে রোববার এমন দৃশ্য দেখা গেছে। এটি রাজধানী শহর থেকে ৮০০ কিলোমিটার দূরে ইরিত্রিয়া সীমান্তের কাছে অবস্থিত। কিন্তু আগ্নেয়গিরিটি থেকে নির্গত ছাই শুধু সেই দেশে সীমাবদ্ধ নেই। বাতাস সেই ছাই বয়ে নিয়ে এসেছে ভারত-পাকিস্তানের আকাশেও।

তুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার জানিয়েছে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এর ধোঁয়ার কুণ্ডলী বিস্তৃত অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে।

এ থেকে সৃষ্ট হওয়া ছাইয়ের মেঘ ইয়েমেন, ওমান, ভারত ও পাকিস্তানের আকাশ ঢেকে ফেলেছে। ফলে ভারতের নয়াদিল্লিতে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। অনেক বিমান সংস্থা ফ্লাইট বাতিলও করেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, সাদা ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম বলেছে, হাইলি গুবি আগ্নেয়গিরির হোলোসিন যুগে, অর্থাৎ শেষ বরফযুগের পর গত প্রায় ১২ হাজার বছর পর্যন্ত অগ্ন্যুৎপাতের কোনো রেকর্ড ছিল না।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X