কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৭ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কঙ্গোয় ভূমিধসে ১৭ জনের মৃত্যু

রোববার ভারী বৃষ্টিপাতের কারণে কঙ্গো নদীর তীরবর্তী এলাকায় বেশ কয়েকটি বাড়িঘর ধসে যায়। ছবি : সংগৃহীত
রোববার ভারী বৃষ্টিপাতের কারণে কঙ্গো নদীর তীরবর্তী এলাকায় বেশ কয়েকটি বাড়িঘর ধসে যায়। ছবি : সংগৃহীত

ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে আফ্রিকার দেশ কঙ্গোয় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

গতকাল রোববার মংগালা প্রদেশের লিসাল শহরের কঙ্গো নদীর তীরবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির সুশীল সমাজ সংস্থা ফোর্সেস ভাইভসের সভাপতি ম্যাথিউ মোল। তিনি জানান, নিহতরা নদীর তীরবর্তী পাহাড়ি এলাকায় ঘরবাড়ি করে বসবাস করতেন।

তিনি বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিধসে বেশ কয়েকটি বাড়িঘর ধসে গেছে। ধসে যাওয়া বাড়িঘরের নিচে এখনো অনেক মানুষ আটকা পড়ায় নিহতের এ সংখ্যা আরও বাড়তে পারে।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে প্রদেশজুড়ে তিন দিনের শোক ঘোষণা করেছেন প্রদেশের গভর্নর সিজার লিম্বায়া এমবাঙ্গিসা। একই সঙ্গে জীবিতদের বাঁচাতে ধ্বংসস্তূপ সরিয়ে নেওয়ার জন্য ভারী যন্ত্রপাতি প্রয়োজন বলেও জানান তিনি।

জাতিসংঘের জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, দারিদ্র্য ও দুর্বল অবকাঠামোর কারণে চরম আবহাওয়ায় এ অঞ্চলের মানুষজনের জীবনযাপন বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনজনিত কারণে আফ্রিকায় এখন বেশ ঘন ঘন ও তীব্র ভারী বৃষ্টিপাত হয়।

এর আগে গত এপ্রিলে দেশের উত্তরের কিভু প্রদেশের লুবেরো অঞ্চলে একাধিক ভূমিধসে ১৬ জন নিহত হয়েছিল। তখন এ ঘটনার পর দেশজুড়ে এক দিনের জাতীয় শোক ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১০

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১১

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১২

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৩

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৪

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৫

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৬

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৮

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৯

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

২০
X