কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০২:১১ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

কোটা আন্দোলন নিয়ে কোরিয়ান স্টার দাউদ কিমের স্ট্যাটাস

কোরিয়ান স্টার দাউদ কিম ও কোটা বিরোধীরা। ছবি : সংগৃহীত
কোরিয়ান স্টার দাউদ কিম ও কোটা বিরোধীরা। ছবি : সংগৃহীত

কয়েক দিন ধরেই কোটা সংস্কারকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে আছে দেশের বিশ্ববিদ্যালয়গুলো। এরই মধ্যে মঙ্গলবার (১৬ ‍জুলাই) ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন সংস্কার আন্দোলনের কয়েকজন নেতাকর্মী। এমন পরিস্থিতিতে বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিজের অবস্থান জানিয়েছেন বিখ্যাত কোরিয়ান ইউটিউবার দাউদ কিম।

নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে মঙ্গলবার দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দোয়া করুন। আরেক স্ট্যাটাসে ঢাবি, রাবি, চবি, জাবি, বুয়েট, শাহজালাল, জগন্নাথ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ছবি যুক্ত করে লিখেন, কথা বলার স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না আমি তাদের পূর্ণ সমর্থন করি। সহিংসতা দিয়ে সত্যকে কখনো থামানো যায় না। সত্য কখনো মরে না। বাংলাদেশের জন্য দোয়া করবেন।

আরেক স্ট্যাটাসে এ ইউটিউবার লিখেন, বাংলাদেশে যা ঘটছে তা ভয়াবহ। তিনি লিখেন, আপনি যখন নিরপরাধ ছাত্রদের সাথে সহিংস আচরণ করছেন তখন আপনি কোন ন্যায়বিচারের কথা বলছেন? যারা সহিংসতা দিয়ে স্বাধীনতার লড়াই থামানোর চেষ্টা করে তারা কখনই স্বাধীনতার ইচ্ছাকে থামাতে পারে না।

এ সময় কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য দোয়া করে তিনি লিখেন, আল্লাহ তাদের পথচলা চিরকাল বরকতময় করুন। যারা তাদের জীবন উৎসর্গ করেছেন আল্লাহ তাদের অসীম গৌরব ও বিশ্রাম দিন। আমিন।

উল্লেখ্য,

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে হামলা এবং প্রাণহানির খবর আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ গুরুত্ব পাচ্ছে। আলজাজিরা, বিবিসি, রয়টার্স, এএফপিসহ শীর্ষ সারির প্রায় সব গণমাধ্যমে খবরটি প্রথম পাতায় ভাসছে। এসব হামলার জন্য সরকারদলীয় ছাত্র সংগঠনকে অভিযুক্ত করে প্রতিবেদনগুলোতে তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) থেকে কোটাবিরোধীদের ওপর হামলা শুরু হয়। মঙ্গলবার (১৬ জুলাই) তা চূড়ান্তপর্যায়ে পৌঁছায়। এ দিন ঢাকাসহ দেশের প্রায় প্রতিটি জেলায় আন্দোলন ছড়িয়ে পড়ে এবং রাস্তায় নেমে আসা শিক্ষার্থীদের ওপর হামলা হয়। এসব ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। যদিও রয়টার্স ও আলজাজিরার মঙ্গলবার রাতের খবরে পাঁচজনের কথা বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১০

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১১

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১২

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৩

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৪

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৫

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৬

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৭

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

২০
X