কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিনিয়োগকারীদের টানতে গোল্ডেন ভিসা চালু করছে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার একটি শহর। ছবি : সংগৃহীত
ইন্দোনেশিয়ার একটি শহর। ছবি : সংগৃহীত

বিদেশি বিনিয়োগকারীদের টানতে একের পর এক নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে ইন্দোনেশিয়া। এরই ধারাবাহিকতায় দেশটি এবার গোল্ডেন ভিসা চালু করেছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গোল্ডেন ভিসার আওতায় বিনিয়োগকারীরা সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত ভিসা দেবে ইন্দোনেশিয়া। দেশটির প্রধান লক্ষ্য হলো এ সুবিধার অধীনে বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে আসা।

গোল্ডেন ভিসার আওতায় বিনিয়োগকারীদের দুই ধরনের সুযোগ দেওয়া হবে। এরপর একটি হলো পাঁচ বছর মেয়াদি ভিসা আর অন্যটি হলো ১০ বছর মেয়াদি ভিসার সুবিধা।

রয়টার্স জানিয়েছে, পাঁচ বছর মেয়াদের গোল্ডেন ভিসা পেতে কোনো ব্যক্তিকে ২ দশমিক ৫ মিলিয়ন ডলারের কোম্পানি প্রতিষ্ঠা করতে হবে। অন্যদিকে ১০ বছরের ভিসা পেতে হলে ৫ মিলিয়ন ডলারের কোম্পানি প্রতিষ্ঠা করতে হবে।

কোম্পানি স্থাপন ছাড়াও মিলবে গোল্ডেন ভিসা। এক্ষেত্রে পাঁচ বছরের ভিসা পেতে সাড়ে তিন লাখ ডলার বিনিয়োগ করতে হবে এবং ১০ বছরের ভিসা পেতে বিনিয়োগ করতে হবে সাত লাখ ডলারের বিনিয়োগ। ইন্দোনেশিয়ার সরকারি বন্ড, পাবলিক কোম্পানির শেয়ার ও ডিপোজিটের মাধ্যমে এ অর্থ বিনিয়োগ করা যাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, করপোরেট বিনিয়োগকারীদের জন্য ভিন্ন নিয়ম রয়েছে। পাঁচ বছরের ভিসা পেতে ডিরেক্টর ও কমিশনারদের কোনো কোম্পানিতে ২৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে। এ ছাড়া ১০ বছরের ভিসা পেতে ৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগ থাকা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X