কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০৯:০৭ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

এরদোয়ানকে কেন সাদ্দামের সঙ্গে তুলনা করল ইসরায়েল?

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ইরাকের সাবেক একনায়ক সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা করেছে ইসরায়েল। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সম্প্রতি গাজার সমর্থনে ইসরায়েলে সেনা পাঠানোর কথা বলেন। এরপরই এরদোয়ানকে সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা করলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ।

এরদোয়ানের হুমকির জবাবে ইসরায়েল কাটজ এরদোয়ানকে বলেন, স্মরণ করুন, কীভাবে ইরাকের সাদ্দাম হোসেনের জীবন শেষ হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কাটজ লিখেছেন, সাদ্দাম হোসেনের পথ অনুসরণ করতে যাচ্ছেন এরদোয়ান এবং ইসরায়েলকে হুমকি দিচ্ছেন। তার স্মরণ করা উচিত, ইরাকে কী হয়েছিল এবং সাদ্দামের পরিণতি কী হয়েছিল।

২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন হামলায় সাদ্দামের পতন হয় এবং ইরাকি আদালত তাকে মৃত্যুদণ্ড দেন।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, এরদোয়ান যেভাবে ইসরায়েলকে হুমকি দিয়েছেন, তাতে পশ্চিমা সামরিক জোট ন্যাটো থেকে তুরস্ককে বহিষ্কার করা উচিত। তিনি ন্যাটোর প্রতি তুরস্ককে বহিষ্কারের হুমকি দিয়ে তার দেশের কূটনীতিকদের দ্রুত ন্যাটোর সদস্যদের এ নিয়ে আলোচনার তাগিদ দেন।

তুরস্ক ও ইসরায়েল একসময়ের আঞ্চলিক মিত্র হলেও এক দশক ধরে তাদের সম্পর্কের অবনতি হয়েছে। গাজায় ফিলিস্তিনি হামলার কট্টর সমালোচক তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।

গত রোববার নিজ শহর রাইজে দলীয় একে পার্টির এক বৈঠকে এরদোয়ান বলেন, তুরস্ক এর আগে লিবিয়া ও নাগোরনো-কারাবাখে ঢুকেছে। ইসরায়েলের ক্ষেত্রেও তারা ভেতরে ঢুকতে পারেন। তিনি বলেন, আমাদের ফিলিস্তিনের সমর্থনে কঠোর ভূমিকা নেওয়া উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X