কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিপাইনের মিন্দানাওয়ে ৬.৮ মাত্রার ভূমিকম্প

রিখটার স্কেলে ভূমিকম্প। ছবি : সংগৃহীত
রিখটার স্কেলে ভূমিকম্প। ছবি : সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ৬.৮-মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের ফলে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি এবং ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস জানিয়েছে, শনিবার সকাল ৬.৩০ মিনিটে ফিলিপাইনের দক্ষিণে মিন্দানাওয়ের উপকূলবর্তী অগভীর সমুদ্র অঞ্চলে ভূমিকম্পটির উৎপত্তি হয়। স্থানটি মিন্দানাও দ্বীপের পূর্বে বার্সেলোনা গ্রাম থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে অবস্থিত।

মালয়েশিয়ান সংবাদমাধ্যম বারনামা জানিয়েছে, ভূমিকম্পের সময় অনেকেই ঘুমিয়ে ছিলেন, প্রবল ঝাঁকুনিতে তারা জেগে ওঠেন। মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা এবং ফিলিপাইনের সিসমোলজিক্যাল এজেন্সি জানায়, ভূমিকম্পের ফলে সুনামির সতর্কতা জারি করা হয়নি।

স্থানীয় সিসমোলজিক্যাল এজেন্সি আরও বলেছে, ভূমিকম্প থেকে তেমন কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়নি। তবে এটি এই অঞ্চলে আফটারশকের বিষয়ে সতর্ক করা হয়েছে।

স্থানীয় দুর্যোগ কর্মকর্তা ইয়ান অনসিং বলেছেন, কম্পনে তিনি ঘুম ভেঙে জেগে উঠেন। এএফপিকে তিনি বলেন, কম্পন বেশ শক্তিশালী ছিল। এখানকার চারপাশের জিনিসগুলো নড়ছিল। আমার ধারণা, কম্পন প্রায় ১০-১৫ সেকেন্ড স্থায়ী ছিল।

তিনি আরও বলেন, আমি আর কোনো ক্ষয়ক্ষতির আশা করছি না, তবে আমরা নিশ্চিত হওয়ার জন্য সকাল ৮টার দিকে আবার এলাকা ঘুরে দেখব।

আরেকজন দুর্যোগ কর্মকর্তা জেরোম রামিরেজ বলেন, আমরা এখন পর্যন্ত কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাইনি। আমরা এখন উপকূলগুলো পর্যবেক্ষণ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১০

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৩

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৪

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৫

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৬

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৭

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৮

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৯

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

২০
X