কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বিজেপির ভাইস প্রেসিডেন্ট হলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য

আলিগড় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তারিক মানসুরকে ভাইস প্রেসিডেন্ট  নির্বাচিত করেছে বিজেপি। ছবি : সংগৃহীত
আলিগড় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তারিক মানসুরকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করেছে বিজেপি। ছবি : সংগৃহীত

মুসলমান সমাজে নিজেদের আধিপত্য বাড়াতে এবার নতুন পদক্ষেপ নিয়েছে ভারতের অন্যতম প্রধান রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটি এবার আলিগড় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তারিক মানসুরকে তাদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে। শনিবার (২৯ জুলাই) তাকে এই পদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশটির সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামকে নিয়ে লেখা একটি বই উদ্বোধনে তামিলনাড়ুতে যান। মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বিজেপির সম্পৃক্ততা বাড়াতে সাবেক ওই প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আর তার বই উদ্বোধনে এসেই তারিক মানসুরকে দলের ভাইস প্রেসিডেন্ট করেন অমিত শাহ।

তারেক মানসুর ২০১৯ সালে এনআরসিবিরোধী ও সিএএ-এর প্রতিরোধ আন্দোলনে মধ্যস্থতা করেন। এ ছাড়া তিনি আরএসএসের সঙ্গেও কাজ করেছেন।

বিজেপি মুসলিম সংখ্যালঘু মোর্চা সম্প্রদায়সহ বিভিন্ন দলিত সম্প্রদায়ের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা বাড়াচ্ছে। মানসুর উত্তর প্রদেশ বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি গত কয়েক বছরের মধ্যে চতুর্থ মুসলিম ব্যক্তি হিসেবে নেতৃত্বে এসেছেন।

উত্তর প্রদেশের মোট ভোটারের ১৯ শতাংশ আলিগড়ের এবং এরা সবাই মুসলিম এবং লোকসভায় ৩০টি আসনের জয়-পরাজয়ে তাদের ভূমি থাকে। আর ১৫ থেকে ২০টি আসনের ফল এসব ভোটারের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

আলিগড় বিশ্ববিদ্যালয়ের সাবেক এ উপাচার্য জেএন মেডিকেল কলেজ থেকে সার্জারির ওপর এমবিবিএস এবং ১৯৮২ সালে মাস্টার্স অব সার্জারি ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন।

বিজেপির সংখ্যালঘু মোর্চা সম্প্রদায়ের প্রধান জামাল সিদ্দিকি বলেন, মানসুর মূলত ‘মুসলিম জাতীয়তাবাদী’ এবং তার আদর্শ হচ্ছে ‘জাতিই প্রথম’। তিনি মুসলমান সম্প্রদায়ের ভুলত্রুটিসহ দেশ ও ইতিহাস সম্পর্কে পণ্ডিত লোক। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিপথে যাওয়া থেকে রক্ষা করে সঠিক পথের নির্দেশনা দেন। তাকে দলে ভেড়ানোর মাধ্যমে বিজেপির মুসলিম সম্প্রদায়ে সম্পৃক্ততা আরও বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাভির কোন মন্তব্যের কারণে তাকে আঘাত করেন পারেদেস

শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল দিল্লি / ভারতের পার্লামেন্ট অভিমুখে ‘ককরোচ জনতা পার্টির’ মিছিল

আজকের স্বর্ণের বাজারদর

পুরুষ-নারী দুই দলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

ফুড ডেলিভারি ম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

১০

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

১১

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

১২

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

১৩

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

১৪

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

১৫

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

১৬

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

১৭

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

১৮

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

১৯

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ

২০
X