কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

চীনের কারাগার থেকে ‍মুক্তি পেলেন মার্কিন যাজক

কন্যা অ্যালিসের সঙ্গে যুক্তরাষ্ট্রের যাজক ডেভিড লিন। ছবি : সংগৃহীত
কন্যা অ্যালিসের সঙ্গে যুক্তরাষ্ট্রের যাজক ডেভিড লিন। ছবি : সংগৃহীত

কারাগারে থাকা যুক্তরাষ্ট্রের যাজক ডেভিড লিনকে মুক্তি দিয়েছে চীন। ৬৮ বছর বয়সী লিন ২০০৬ সাল থেকে বন্দি ছিলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাতে সোমবার (১৬ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

চুক্তি জালিয়াতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় ডেভিড লিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওয়াশিংটন বলছে, তাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল এবং তাকে মুক্ত করার জন্য কয়েক বছর ধরে বেইজিংকে অনুরোধ করে আসছে তারা। কিন্তু চীন বারবার লিনকে মুক্তি দিতে অস্বীকৃতি জানায়। অবশেষে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাতের কয়েক সপ্তাহ পরে লিন মুক্তি পেলেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা গণপ্রজাতন্ত্রী চীনের কারাগার থেকে ডেভিড লিনের মুক্তিকে স্বাগত জানাই। তিনি যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন এবং প্রায় ২০ বছর পর তার পরিবারকে দেখার অপেক্ষায় রয়েছেন।’

লিনের মেয়ে অ্যালিস পলিটিকো মিডিয়া আউটলেটকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তার বাবা টেক্সাসে আসবেন। তাদের সঙ্গে আবার সময় কাটাতে পারবেন। বিষয়টি তাদের জন্য কতটা যে আনন্দের তা কোনো শব্দে প্রকাশ করতে পারবেন না।

শুধু ডেভিড নন, চীনের কারাগারগুলোয় আরও কয়েকজন মার্কিন নাগরিক বন্দি আছেন। গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০১৬ সাল থেকে মার্কিন ব্যবসায়ী কাই লি-কে বন্দি রেখেছে বেইজিং। তাকেও মুক্ত করতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ওয়াশিংটন।

ওয়াশিংটন বলছে, অন্যায়ভাবে তাদের নাগরিকদের আটক করা হয়েছে। অপরদিকে চীন বলছে, এ ধরনের মামলা আইন অনুযায়ী পরিচালনা করা হয়। কে কোন দেশের নাগরিক তা বিবেচ্য নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X