কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের পাশে দাঁড়িয়ে বিপাকে চীন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যুক্তরাষ্ট্র এখন যেন শত্রু হয়ে দাঁড়িয়েছে দেশটির। আর তাই দেশটির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা চীনকে বন্ধুত্বের খেসারত দিতে হয়েছে। পাকিস্তানকে সহায়তার জেরে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়েছে চীনের কয়েকটি কোম্পানি।

বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা জানান, পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ওই কোম্পানির ওপর এমন খড়গ নেমে এসেছে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা পাঁচ প্রতিষ্ঠান এবং এক ব্যক্তির ওপর এই নিষেধাজ্ঞা দিয়েছে। অভিযোগ রয়েছে তারা পাকিস্তানকে মিসাইল প্রযুক্তি সরবরাহ করেছে। এর মাধ্যমে মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম-MTCR লঙ্ঘন হয়েছে। নিষেধাজ্ঞার কবলে পড়া ব্যক্তিদের মধ্যে একজন পাকিস্তানিও রয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

নিষেধাজ্ঞার কবলে পড়া প্রতিষ্ঠানের মধ্যে বেইজিং রিসার্চ ইনস্টিটিউট অব অটোমেশন ফর মেশিন বিল্ডিং ইন্ডাস্ট্রি। যুক্তরাষ্ট্র বলছে পাকিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্সকে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল উন্নয়নে সহায়তার মূল কারিগর চীনের এই প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, জেনে শুনে MTCR লঙ্ঘন করায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে নতুন এই নিষেধাজ্ঞা নিয়ে মুখ খোলেনি পাকিস্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

স্বপ্নভাঙা ৬ কফিনে ফিরল প্রবাস জীবন

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

ব্রাজিলের বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশই নাই

হাসপাতালে ভর্তি গীতিকার মিল্টন খন্দকার

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৪৫

কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগে ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার

ফিফা ‘পাওয়ার র‌্যাঙ্কিং’ / শীর্ষে মেসি, রোনালদো-নেইমারের অবস্থান কত?

১০

জার্মানির বিরুদ্ধে জয়ে বড় ঘোষণা প্যারাগুয়ের প্রেসিডেন্টের

১১

‘ক্লিক বেইট’ বা বিভ্রান্তিকর শিরোনাম নয়: ডিসি গাজীপুর

১২

বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন

১৩

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

১৪

আমরা শীর্ষ সারির দল নই: জার্মান কোচ

১৫

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

১৬

বাবা-ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

১৭

ব্রাজিল-জাপান ম্যাচের শেষ ১ মিনিটে কী ঘটেছিল?

১৮

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

১৯

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য স্থায়ী বসবাসে দুঃসংবাদ

২০
X