কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০১:৪৪ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

রপ্তানি কমানো অব্যাহত রাখছে সৌদি-রাশিয়া, বাড়বে তেলের দাম

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিশ্ববাজারে জ্বালনি তেলের দাম বাড়াতে আগামী সেপ্টেম্বর পর্যন্ত দিনে ১০ লাখ ব্যারেল তেল কম রপ্তানির কথা জানিয়েছে সৌদি আরব। সৌদির এ ঘোষণার পর রাশিয়াও দিনে তিন লাখ ব্যারেল তেল কম রপ্তানির কথা জানিয়েছে। তাদের এমন পদক্ষেপে ‍যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

আজ শুক্রবার (৪ আগস্ট) মার্কিন বার্তা সংস্থা এপি এবং তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এসব তথ্য জানিয়েছে।

এর আগে আগামী বছর পর্যন্ত তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছিল বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাস। সংগঠনটির এমন সিদ্ধান্তের পর জুলাই থেকে কম তেল রপ্তানি করে আসছে সৌদি আরব ও রাশিয়া।

আরও পড়ুন : বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন তেলের দাম ছিল ৩ দশমিক ৮২ মার্কিন ডলার, যা গত মাসের তুলনায় ৩০ সেন্ট বেশি। গতকাল বৃহস্পতিবার অপরিশোধিত তেল ব্যারেলপ্রতি ৮০ ডলারে লেনদেন হয়েছে।

জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে সৌদি প্রেস এজেন্সি বলছে, তেলের বাজার স্থিতিশীলতা ও ভারসাম্য বজায় রাখতে পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওপেক প্লাস যে সিদ্ধান্ত ‍নিয়েছিল, তা জোরদার করতেই আজকের এ সিদ্ধান্ত। প্রয়োজন হলে কম তেল উৎপাদন অব্যাহত রাখবে সৌদি।

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেন, তেলের বাজারে স্থিতিশীলতা নিশ্চিতকরণ প্রচেষ্টার অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরে রাশিয়া প্রতিদিন ৩ লাখ ব্যারেল তেল রপ্তানি কম করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X