কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি ইন্দোনেশিয়ার জরুরি আহ্বান

ইসরায়েলি হামলায় ধ্বংস্তূপে পরিণত হয়েছে গাজার বেইট লাহিয়া। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় ধ্বংস্তূপে পরিণত হয়েছে গাজার বেইট লাহিয়া। ছবি : সংগৃহীত

গাজা যুদ্ধ বন্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া। মঙ্গলবার (২২ অক্টোবর) আলজাজিরা ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায়।

এক প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় স্বাস্থ্যসেবা কেন্দ্রে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। গাজার যুদ্ধ অনতিবিলম্বে থামাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে দেশটি।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইন্দোনেশিয়ার হাসপাতালসহ উত্তর গাজার স্বাস্থ্যসেবা সুবিধা এবং কর্মীদের লক্ষ্য করে চলমান হামলাগুলো আন্তর্জাতিক নীতিমালা, মানবাধিকার আইন এবং মৌলিক মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন।

ইসরায়েলি সেনাবাহিনী সপ্তাহব্যাপী উত্তর গাজা অবরোধ করে হামাসবিরোধী অভিযান চালাচ্ছে। এসব অভিযানে বাদ যাচ্ছে না হাসপাতাল ও খাদ্য বিতরণ স্থাপনাগুলোও। এ ছাড়া সেখানে ত্রাণ সহায়তার ট্রাক প্রবেশেও বাধা দিচ্ছে ইসরায়েলি সেনারা। এ পরিস্থিতিতে সেখানে অনাহারে অনেকে মারা যাচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি জাবালিয়া, বেইত হানুন ও বেইট লাহিয়ায় ইসরায়েল ব্যাপক গোলা বর্ষণ করেছে। এতে ভবনগুলো ধসে অনেকে নিখোঁজ রয়েছেন। বেইট লাহিয়ায় ইসরায়েল যুদ্ধের কোনো নিয়মই মানছে না। তারা গত ২৪ ঘণ্টায় সেখানকার আবাসিক এলাকায় নির্বিচার গোলাবর্ষণ করে ভবনগুলো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে।

অপরদিকে জাবালিয়ায় বড় সফলতা পেয়েছে গাজার যোদ্ধারা। সেখানে পেতে রাখা বোমা বিস্ফোরণে ইসরায়েলি কমান্ডার নিহত হয়েছেন। তিনি ওই এলাকায় আক্রমণের নেতৃত্ব দিচ্ছিলেন। নিহত আহসান ডাকসা ইসরায়েলের ৪০১তম আর্মার্ড ব্রিগেডের কমান্ডার ছিলেন। তার দল নিয়ে উত্তর গাজার জাবালিয়ায় নতুন একটি অপারেশনে যাচ্ছিলেন। পথে তার ট্যাংকটি পেতে রাখা বিস্ফোরণের ফাঁদে পড়ে। এতে কিছু বুঝে ওঠার আগেই ভয়ংকর বিস্ফোরণে ট্যাংকের ভেতরে থাকা কমান্ডার আহসান নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X