কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে ভয়ংকর যুদ্ধবিমান তৈরি করেছে চীন

চীনের তৈরি যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
চীনের তৈরি যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ কে টেক্কা দিতে নতুন যুদ্ধবিমান তৈরি করেছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। পঞ্চম প্রজন্মের এই স্টিলথ যুদ্ধবিমানের নাম জে-৩৫।

মঙ্গলবার পঞ্চদশ চায়না ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশনে অত্যাধুনিক এই যুদ্ধবিমান প্রথমবারের মতো সামনে আনে বেইজিং। এই খবর জানিয়েছে ফিন্যানশিয়াল টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, পঞ্চদশ আন্তর্জাতিক বিমান চলাচল ও মহাকাশ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানের পর রাডার উপেক্ষাকারী জেটটি অল্প সময়ের জন্য আকাশে উড়েছিল। দেশটির গুয়াংডং প্রদেশের ঝুহাইতে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ গত সপ্তাহে প্রথমবার এই যুদ্ধবিমানকে নিজেদের বহরে যুক্ত করেছে।

এরপর প্রথমবারের মতো রাডার ফাঁকি দিতে সক্ষম এই যুদ্ধবিমান জনসমক্ষে আনা হয়েছে। চীনের নতুন এই যুদ্ধবিমান পশ্চিমাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১০

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১১

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১২

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৩

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৪

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৫

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৭

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৮

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

১৯

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

২০
X