কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

পরীক্ষায় ফেল করে বেপরোয়া কাণ্ড শিক্ষার্থীর, নিহত ৮

অপরাধ এলাকায় নিরাপত্তাবেষ্টনী। ছবি : সংগৃহীত
অপরাধ এলাকায় নিরাপত্তাবেষ্টনী। ছবি : সংগৃহীত

পরীক্ষায় খারাপ ফলাফল করে অনেকে হয়তো অনেক রকম অস্বাভাবিক আচরণ করেন। অনেকে হয়তো পরীক্ষায় নিজের ফলাফল মেনে নিতে পারেন না। তবে এবার সামনে এসেছে লোমহর্ষক এক ঘটনা। পরীক্ষায় ফেল করে গণহারে ছুরিকাঘাত করেছেন এক শিক্ষার্থী।

শনিবার (১৬ নভেম্বর) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরীক্ষায় ফেল করা এ উন্মাদ ছাত্রের ছুরিকাঘাতে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৭ জন নিহত হয়েছেন। চীনের পূর্বাঞ্চলীয় শহর উক্সিতে এ ঘটনা ঘটেছে।

লোমহর্ষক এ ঘটনা ঘটানো শিক্ষার্থীর ডাকনাম জু। তিনি পূর্ব জিয়াংসু প্রদেশের উক্সি ভোকেশনাল কলেজ অফ আর্টস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী। তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে এবং হামলার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় পুলিশ জানিয়েছে, জু পরীক্ষায় ফেল করেছিলেন। তিনি স্নাতক হতে পারেনি। এ ছাড়া ইন্টার্নশিপে বেতন নিয়েও অসন্তুষ্ট ছিলেন তিনি। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি হতাশা থেকে অন্যদের ওপর আক্রমণ করেছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সসহ বিভিন্ন জায়গায় চীনের এমন কর্মকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে আহতদের রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। এ সময় অন্যরা তাদের সাহায্যে এগিয়ে এসেছেন। তবে চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে এ ধরনের কি-ওয়ার্ড অনুসন্ধানে হামলার সম্পর্কিত কোনো ভিডিও বা চিত্র পাওয়া যায়নি।

এর আগে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইয়ের একটি আকেটি স্পোর্টস সেন্টারের বাইরে একদল লোককে গাড়িচাপা দেন এক চালক। এতে অন্তত ৩৫ জন নিহত হন। এ সময় আরও অন্তত ৪৩ জন আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X