কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

ভিপিএন ব্যবহার ইসলামবিরোধী, বলছে পাকিস্তান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করা ইসলামি আইনের পরিপন্থি বলে ঘোষণা দিয়েছে পাকিস্তানের অন্যতম প্রধান ধর্মীয় উপদেষ্টা পরিষদ। শুক্রবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে দেশটির ধর্মবিষয়ক সংস্থা কাউন্সিল অব ইসলামিক আইডিওলজি এই ঘোষণা দেয়। খবর ডন-এর।

সংস্থাটি বলেছে, ভিপিএন প্রযুক্তিটি ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে। এসব ওয়েবসাইটের কনটেন্ট অশ্লীল এবং এগুলো ইসলামিক আইন অনুসারে নিষিদ্ধ!

কাউন্সিলের চেয়ারম্যান রাগিব নাঈমির বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, এইসব নিষিদ্ধ কনটেন্টের মধ্যে বহু অনৈতিক বিষয় এবং বিভিন্ন পর্ন ওয়েবসাইট পর্যন্ত রয়েছে। এসব অবৈধ বিষয়বস্তুতে প্রবেশাধিকার নিতে ভিপিএন ব্যবহার করা ইসলামিক ও সামাজিক নিয়মের পরিপন্থি। আর তাই ইসলামিক আইনের অধীনে তা ব্যবহার গ্রহণযোগ্য নয়।

পরিষদ বলছে, ইন্টারনেট পরিষেবাসহ যে কোনো প্রযুক্তি, যা ব্যবহার করে অনৈতিক এবং বেআইনি বিষয়ের নাগাল পাওয়া যায়, সেসবই আদতে ইসলামিক আইন ও নীতি অনুসারে নিষিদ্ধ!

প্রসঙ্গত, শুক্রবারই পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘পাকিস্তান টেলিকমিউনিকেশন অথোরিটি’ বা পিটিএ-কে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে নির্দেশ দেওয়া হয়, যাতে তারা অবিলম্বে সমস্ত বেআইনি ভিপিএন ব্লক করে দেয়। কারণ, সন্ত্রাসবাদীরা ওইসব ভিপিএন ব্যবহার করেই নাশকতা ছড়াচ্ছে।

সেই চিঠিতে লেখা হয়, সন্ত্রাসবাদীরা নাশকতা চালানোর জন্য এবং আর্থিক লেনদেন করতে ভিপিএন-এর ব্যবহার বাড়িয়েছে। পাশাপাশি, ভিপিএন ব্যবহার করে পর্নোগ্রাফি ছড়ানো হচ্ছে বলেও ওই চিঠিতে দাবি করা হয়েছে। এরপরই দেশটির অন্যতম প্রধান ধর্মীয় উপদেষ্টা পরিষদের বিবৃতি এলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১০

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১১

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১২

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৩

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৪

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৫

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৬

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৭

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৮

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১৯

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

২০
X