কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের ৫ নাগরিককে গৃহবন্দি করল ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি : রয়টার্স
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের ৫ নাগরিককে গৃহবন্দি করেছে ইরান। তাদের কারাগার থেকে গৃহবন্দি করা হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে প্রথম ধাপে বন্দিদের কারাগার থেকে মুক্তি দিল ইরান। খবর আলজাজিরা ও রয়টার্সের।

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাতে জানিয়েছে, ইরান ও ওয়াশিংটন বন্দিবিনিময়ে সম্মত হয়েছে। এ জন্য যুক্তরাষ্ট্র-ইরানের দ্বৈত নাগরিক ৫ ব্যক্তিকে প্রাথমিকভাবে কারাগার থেকে মুক্তি দিয়ে গৃহবন্দি রাখা হয়েছে।

প্রতিবেদনে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন সিয়ামাক নামাজি, ইমাদ সারঘি ও মোরাদ তাহবাজ। এ ছাড়া বাকি দুজনের পরিচয় প্রকাশ করা হয়নি।

জারিদ গেনসার নামের এক আইনজীবী জানান, পাঁচ ব্যক্তির মধ্যে চারজন ইরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দি ছিলেন। বুধবার (৯ আগস্ট) তাদের সেখান থেকে মুক্তি দিয়ে তেহরানের একটি হোটেলে রাখা হয়েছে। এ ছাড়া বাকি একজনকেও দ্রুতই মুক্তি দেওয়া হবে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য বলছে, চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ায় জব্দ হওয়া ৬০০ কোটি ডলার ফেরত চায় ইরান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন জানান, এর মাধ্যমে বন্দিরা যুক্তরাষ্ট্রে ফেরত আসার সুযোগ পাবেন।

আটক ব্যক্তিদের মধ্যে দুই ব্যক্তি দেশ দুটির মধ্যকার কূটনৈতিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। তাদের আটকের ফলে দুটি দেশের মধ্যে বিরোধ বাড়ছে। আটককৃতদের পরিবারও বাইডেন প্রশাসনের কাছে তাদের মুক্তির দাবি জানিয়েছেন।

আটক ব্যক্তিদের একজন নামাজির ভাই বাবাক বলেন, ইরানে আটক ব্যক্তিরা কুখ্যাত এভিন কারাগার থেকে মুক্তি পেয়েছেন এটা আনন্দের। এটা একটি ইতিবাচক দিক হিসেবে দেখাচ্ছে। এখন থেকে আমরা তাদের বাড়ি ফেরা পর্যন্ত দিন গুনতে থাকব।

চলতি বছরের মার্চে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ওয়াশিংটনের সঙ্গে বন্দিবিনিময়ের সব প্রক্রিয়া বন্ধ বলে জানান। তবে তার এ বক্তব্য প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র আদ্রিনি ওয়াটসন পাঁচ ব্যক্তিকে গৃহবন্দির বিষয়টি নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X