কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে নারীদের মিডওয়াইফ ও নার্সিং কোর্সে ভর্তি নিষিদ্ধ

মিডওয়াইফ ও নার্সিং পেশা ছিল আফগান নারীদের জন্য হাতে গোনা কয়েকটি পেশার একটি, যেখানে তারা কাজ করার সুযোগ পেতেন। ছবি : সংগৃহীত
মিডওয়াইফ ও নার্সিং পেশা ছিল আফগান নারীদের জন্য হাতে গোনা কয়েকটি পেশার একটি, যেখানে তারা কাজ করার সুযোগ পেতেন। ছবি : সংগৃহীত

আফগানিস্তানে তালেবান সরকারের নতুন নির্দেশে নারীদের মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি এবং ক্লাস কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্তে হাজার হাজার নারী শিক্ষার্থীর শিক্ষার পথ বন্ধ হয়ে গেছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির ৫টি পৃথক শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিত করেছে যে, তাদের ক্লাস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে এসব প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীরা ক্লাস চালিয়ে যেতে পারছেন না।

এ বিষয়ে বিবিসির কাছে পাঠানো ভিডিও বার্তায় এক শিক্ষার্থী বলেন, আমরা কেবল ব্যাগ নিয়ে ক্লাস থেকে বের হতে চেয়েছিলাম, কিন্তু আমাদের উঠোনে দাঁড়াতেও নিষেধ করা হয়েছে। আরেকজন জানান, আমাদের সেমিস্টার শেষ হওয়ার পথে, কিন্তু এখনো পরীক্ষা নেওয়া হয়নি। আমাদের পরীক্ষার অনুমতি পর্যন্ত দেওয়া হয়নি।

তালেবান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ নিষেধাজ্ঞা ঘোষণা না করলেও, মন্ত্রণালয়ের দুটি সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে, নির্দেশটি কার্যকর হয়েছে।

নারীদের শিক্ষার এই সীমাবদ্ধতা তালেবান সরকারের নারী শিক্ষা ও কর্মসংস্থানসংক্রান্ত কঠোর নীতির অংশ। এর আগে ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে কিশোরী মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষার সুযোগ বন্ধ করে দেওয়া হয়।

মিডওয়াইফ ও নার্সিং পেশা ছিল আফগান নারীদের জন্য হাতে গোনা কয়েকটি পেশার একটি, যেখানে তারা কাজ করার সুযোগ পেতেন। তবে নতুন এ নিষেধাজ্ঞার ফলে নারীদের চিকিৎসা এবং স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ একটি খাতেও সীমাবদ্ধতা আরোপ করা হলো।

তালেবান সরকার জানিয়েছিল, একবার পাঠ্যক্রম ‘ইসলামিককরণ’ সম্পন্ন হলে নারীদের শিক্ষার সুযোগ পুনরায় দেওয়া হবে। কিন্তু এই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি।

প্রশিক্ষণ বন্ধ হওয়া এসব শিক্ষার্থীর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। বহু শিক্ষার্থী দীর্ঘদিনের হতাশা ও কর্মহীনতার পর এই প্রশিক্ষণে যোগ দিয়ে নতুন আশার আলো দেখেছিল। কিন্তু এখন তারা আবারও অন্ধকারের মুখে পড়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X