কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে অসহযোগ আন্দোলনের হুমকি ইমরান খানের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কারাগার থেকেই এবার মহাসমাবেশের ডাক দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রাজধানী ইসলামাবাদে পিটিআইয়ের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা এবং প্রাণহানির ঘটনার কয়েক দিন পরই এমন ঘোষণা দিলেন ইমরান খান। খবর ডন-এর।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে এই ডাক দেন ইমরান খান। পিটিআই নেতার ঘোষণা অনুসারে, আগামী ১৩ ডিসেম্বর পেশোয়ারে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, ইমরান খান পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে মহাসমাবেশের ডাক দিয়েছেন। এই প্রদেশে এখনো পিটিআই ক্ষমতায় রয়েছে। এমনকি সম্প্রতি ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের গণযাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন খাইবার পাখতুনখাওয়ারই মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর।

প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের ডাকা এ সমাবেশের উদ্দেশ্যে গত নভেম্বরের শেষ দিকে ইসলামাবাদে পিটিআইয়ের ডাকা ‘চূড়ান্ত ডাক’ গণযাত্রায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ও আহত সমর্থকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা।

ইমরান খান তার পোস্টে লিখেন, দেশে একনায়কত্ব প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় সন্ত্রাসের ফলস্বরূপ নিরপরাধ রাজনৈতিক কর্মীদের গুলি করা হয়েছে এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মীরা শহীদ হয়েছেন। আমাদের শত শত কর্মী নিখোঁজ রয়েছে। এখন সুপ্রিম কোর্টকে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে এবং তার সাংবিধানিক ভূমিকা পালন করতে হবে।

তিনি লেখেন, সোমবার (২৫ নভেম্বর) ইসলামাবাদের পথে নেমেছিলেন হাজার হাজার মানুষ। সেই বিক্ষোভ মিছিল ক্রমে সংঘর্ষের আকার নিয়েছে। পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১২ পিটিআই সমর্থক নিহত হন। এ ছাড়া বহু মানুষ আহত হয়েছেন। ইমরান খান বলেছেন, এসব ঘটনায় গ্রেপ্তার রাজনৈতিক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

ইমরান খান লিখেছেন, এ দুই দাবি যদি পূরণ না হয়, তাহলে ১৪ ডিসেম্বর থেকে অসহযোগ আন্দোলন শুরু হবে। আর এর যে কোনো পরিণতির জন্য দায়ী থাকবে সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

১০

হাসপাতাল ছাড়লেন সেই শিবির নেতা জিসান

১১

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

১২

‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি বহন করা যাবে না’

১৩

লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে : আরাগচি

১৪

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

১৫

চট্টগ্রাম-২ : সারোয়ার আলমগীরের রুল নিষ্পত্তির নির্দেশ, ফল স্থগিত

১৬

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

১৭

হোটেল ওয়েটারদের বকশিশ দেওয়ার বিধান

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

১৯

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

২০
X